advertisement

Nadia News: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়াটারের পাশে বোমা! খবর পেয়ে ঘটনাস্থল ঘিরল পুলিশ

Last Updated:

বোমার জায়গা ঘিরে রেখেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর প্রায় ৬টি বোমা রয়েছে প্লাস্টিকের ব্যাগে!সোমবার কল্যানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোমা রাখার ঘটনাস্থল ঘুরে দেখেন৷

News18
News18
নদিয়া: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়াটারের পাশে গতকাল, রবিবার, বোমার সন্ধান পায় পুলিশ৷ আজ, সোমবার, ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ রবিবার বিকালে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়ার্টার এর পাশে প্লাস্টিকের মধ্যে বোমা৷ আজও বোমার জায়গা ঘিরে রেখেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর প্রায় ৬টি বোমা রয়েছে প্লাস্টিকের ব্যাগে!সোমবার কল্যানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোমা রাখার ঘটনাস্থল ঘুরে দেখেন৷
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে একটি প্লাস্টিকের মধ্যে ৬টি কৌটা বোমার খবর পায় পুলিশ। গতকাল, রবিবার, থেকেই জায়গাটি ঘিরে রেখেছে কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায় ঘটনাস্থলে যায় কল্যানী থানার পুলিশ। কে বা কারা এই এই বোমা রেখে গিয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। খবর দেওয়া আছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। আজ ঘটনাস্থল ঘুরে দেখেন কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোমাগুলি সেখানেই তৈরি হয়েছে, নাকি সেখানে এনে জমানো হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই ঘটনায় কে বা কারা যুক্ত, তা নিয়েও চলছে তল্লাশি৷
advertisement
advertisement
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, আউশগ্রাম এলাকায় বোমাতঙ্ক ছড়ায়৷ প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আউশগ্রাম থানার ভূয়েরা এলাকায়। সূত্রের খবর ছিল, জারিকেন থেকে ১১ টি বোমা উদ্ধার করা হয়েছে৷ কীভাবে ওই এল এত বোমা? কী উদ্দ্যেশ্যে আনা হয়? সমস্ত উত্তর জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছিল রাতে স্থানীয় মানুষ রাস্তার ধারে মাঠে একটি জারিকেনটি দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আউসগ্রাম থানার পুলিশ জারিকেনের মধ্যে রাখা বোমাগুলো দেখতে পায়। এরপরই এলাকাটিকে ঘিরে রেখে খবর দেয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড-কে।
advertisement
রঞ্জিত সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়াটারের পাশে বোমা! খবর পেয়ে ঘটনাস্থল ঘিরল পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement