TRENDING:

Dooars Tourism: ডুয়ার্সে কম খরচে জঙ্গলে রাত্রিবাস! বনবাংলো ও ইকো-ক্যাম্পে অনন্য অভিজ্ঞতা, দোলে ঘুরে আসুন

Last Updated:
Dooars Tourism: ডুয়ার্সের জঙ্গলে রাত্রিবাস, তাও কম খরচে! গরুমারা জাতীয় উদ্যানের বনবাংলোতে এখন কটেজ থাকার সুযোগ বিভিন্ন ধরণের প্যাকেজ রয়েছে। অনলাইনে বুকিং করলেই মিলবে প্রকৃতির কোলে এক অনন্য অভিজ্ঞতা। হোলিতে ভিড়ের আগে চটজলদি বুকিং সেরে ফেলুন...
advertisement
1/5
ডুয়ার্সে কম খরচে জঙ্গলে রাত্রিবাস! বনবাংলো ও ইকো-ক্যাম্পে অনন্য অভিজ্ঞতা, দোলে ঘুরে আসুন
*ডুয়ার্সের জঙ্গলে রাত্রিবাস, তাও আবার কম খরচে! গরুমারা জাতীয় উদ্যানের বনবাংলোতে এখন কটেজ থাকার সুযোগ বিভিন্ন ধরণের প্যাকেজ রয়েছে। অনলাইনে বুকিং করলেই মিলবে প্রকৃতির কোলে এক অনন্য অভিজ্ঞতা। কোথাও হাতির চলাচল, কোথাও হরিণের দেখা—প্রতিটি বাংলোর আলাদা আকর্ষণ। হোলিতে ভিড়ের আগে চটজলদি বুকিং সেরে ফেলুন, বন দফতরের এই সুযোগ হাতছাড়া করবেন না!
advertisement
2/5
*হর্নবিল ইকো-ট্যুরিজম সেন্টার: লাটাগুড়ি সংলগ্ন এলাকায় এনএইচ–৩১-এর ধারে অবস্থিত হর্নবিল ইকো-ট্যুরিজম সেন্টার পর্যটকদের কাছে ক্রমশ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকারি আবাসনে রয়েছে বেসিক সুবিধাসম্পন্ন কটেজ। ঘন জঙ্গলের নৈকট্য ও প্রাকৃতিক পরিবেশে রাতযাপনের সুযোগ ভ্রমণপিপাসুদের দেয় এক অনন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা।
advertisement
3/5
*মৌচুকি বনবাংলো: ডুয়ার্সের অন্তর্গত মৌচুকি বনবাংলো প্রকৃতিপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে। সামসিংয়ের কাছে সীমানায় অবস্থিত এই নিরিবিলি আবাস প্রকৃতির কোলে সময় কাটানোর আদর্শ ঠিকানা। পাখির ডাক ও সবুজের আবেশে এখানে মিলবে নিস্তব্ধতার স্বাদ।
advertisement
4/5
*পানঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প: ডুয়ার্সের সংলগ্ন পানঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। মালবাজার স্টেশন থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত এই ক্যাম্প ঘন জঙ্গল ও পাহাড়ি নদীর কলতানে মুখর। প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জন পরিবেশে পর্যটকরা পান ভিন্নমাত্রার অভিজ্ঞতা।
advertisement
5/5
*কালিপুর বনবাংলো: এখানকার অন্যতম জনপ্রিয় আবাস কালিপুর বনবাংলো। ময়নাগুড়ির রামসাই এলাকায়র কাছেই তার অবস্থান। কাঠের তৈরি আরামদায়ক কটেজ ঘিরে আছে জঙ্গল, নদী ও চা-বাগান। জলপাইগুড়ি বন বিভাগের পরিচালনায় এই বনবাংলো পর্যটকদের দেয় শান্ত ও নিরিবিলি পরিবেশ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: ডুয়ার্সে কম খরচে জঙ্গলে রাত্রিবাস! বনবাংলো ও ইকো-ক্যাম্পে অনন্য অভিজ্ঞতা, দোলে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল