advertisement

Actor Dev: দীর্ঘ অপেক্ষার অবসান! ডুয়ার্সে শ্যুটিং শুরু ‘অ্যাম্বুলেন্স দাদা’র স্বপ্নের ছবি

Last Updated:
পদ্মশ্রীপ্রাপ্ত মানবসেবী করিমুল হক-এর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা সিনেমা। মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা দেব। শুটিং চলছে চলসা-সহ ডুয়ার্সে। বাইক অ্যাম্বুলেন্সে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়ার তাঁর মানবিক সংগ্রাম এবার বড় পর্দায় উঠে আসবে, যা দর্শকদের অনুপ্রাণিত করবে।
1/5
ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে আজ থেকে শুরু অ্যাম্বুলেন্স দাদার স্বপ্নের উড়ান! ডুয়ার্সে করিমুল হকের বায়োপিকের শুটিং শুরু হল আজ থেকে।

2/5
দীর্ঘ প্রতীক্ষা ও নানা ঝক্কি পেরিয়ে অবশেষে আজ থেকে শুরু হল ‘এম্বুলেন্স দাদা’ নামে পরিচিত পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হক-এর বায়োপিকের শুটিং। ডুয়ার্সের মনোরম পরিবেশে, কিংকর চা বাগান-এ শুটিং শুরু হয়েছে ।
দীর্ঘ প্রতীক্ষা ও নানা ঝক্কি পেরিয়ে অবশেষে আজ থেকে শুরু হল ‘এম্বুলেন্স দাদা’ নামে পরিচিত পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হক-এর বায়োপিকের শুটিং। ডুয়ার্সের মনোরম পরিবেশে, কিংকর চা বাগান-এ শুটিং শুরু হয়েছে।
advertisement
3/5
টলিউড সুপারস্টার দেব-এর উপস্থিতিতে শুটিংয়ের প্রথম দিনের সূচনা হয়। দেবকে এক ঝলক দেখতেই চা বাগান চত্বরে ভিড় জমে যায়—উচ্ছ্বাস, কৌতূহল আর আবেগে ভরে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে করিমুল হকের উদ্যোগ আজও অনুপ্রেরণা।

4/5
প্রত্যন্ত এলাকায় মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে তিনি নিজ উদ্যোগে তৈরি করেছিলেন ‘বাইক এম্বুলেন্স’। সময়ের সঙ্গে লড়াই করে অসংখ্য প্রাণ বাঁচানো এই মানুষের জীবনকথাই এবার বড় পর্দায় তুলে ধরা হবে—মানবিকতা, সাহস আর নিঃস্বার্থ সেবার গল্প হিসেবে।

5/5
উল্লেখ্য, কিছুদিন আগেই করিমুল হক নিজে শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই অনিশ্চয়তা ও প্রস্তুতির নানা বাধা কাটিয়ে আজ শুটিং শুরু হওয়ায় আবেগাপ্লুত তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। স্থানীয়দের আশা, এই ছবি শুধু বিনোদন নয়,মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেবে আরও বহু দূরে।