TRENDING:

Hooghly News: বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হেল্পারের দেহ, অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আরামবাগে

Last Updated:

আরামবাগের বাসস্ট্যান্ড থেকে উদ্ধার বাসের হেল্পারের দেহ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
হুগলি: আরামবাগে বাসস্ট্যান্ড থেকে উদ্ধার বাসের হেলপারের দেহ। মৃতের নাম গৌতম রেজা, বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। শনিবার স্থানীয়রা বাসস্ট্যান্ডে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
advertisement

আরও পড়ুন: একের পর এক দুর্ঘটনা ঘটছে, তবু নির্বিকার প্রশাসন

আরামবাগের বাসুদেবপুর এলাকার বর্ধমান বাসস্ট্যান্ড থেকে ওই বাস হেলপারের দেহ উদ্ধার হয়। মৃত গৌতম রেজার সহকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। টিবি হয়েছিল। সারা বছর নাক দিয়ে রক্ত পড়ত। তাঁদের অনুমান অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আরামবাগ থানার পুলিশ গৌতমবাবুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার রিপোর্ট না আসা পর্যন্ত ঠিক কী কারনে মৃত্যু হয়েছে তা বলা সম্ভব নয়।

advertisement

এদিকে মৃত হেলপারের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বাসে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। হঠাৎই শনিবার সকালে তাঁরা খবর পান গৌতম রেজা মারা গিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হেল্পারের দেহ, অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আরামবাগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল