TRENDING:

Hooghly News: সাত সকালে দুইটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুই

Last Updated:

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ব্যক্তির। হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোড এর উপর ঘটেছে ঘটনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি : দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ। হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোড এর উপরে সংঘর্ষ হয় দুটি লরির। ব্যস্ততা বহুল রাস্তায় দুটি লরির সংঘর্ষের ফলে প্রায় তিন ঘন্টার মতন যানবাহন চলাচল বন্ধ থাকে।
advertisement

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল, অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে আসছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন ঃ ‘ঢোকা যাবে না’, সাংসদ হয়েও লকেটকে যা শুনতে হল, পাল্টা চ্যালেঞ্জ করলেন মুহূর্তেই

advertisement

বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটায় যানবাহন চলাচল বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয়। সংঘর্ষের আওয়াজে স্থানীয় মানুষরা ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশও এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। স্থানীয় মানুষ ও পুলিশ বেশ কিছুক্ষনের চেষ্টায় দুটি লরি থেকে দুটি লরির দুই চালক ও দুইজন খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে দুই জনকে মৃত বলে ঘোষনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

advertisement

View More

স্থানীয় বাসিন্দা দেবাশীষ দাস জানান, ঘটনার পরেই একজনের এখানে মৃত্যু হয় এবং বাকিদের খুব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ এই রাস্তা অবরুদ্ধ হয়েছিল। পরে গাড়ি চলাচল শুরু করে। যদিও মৃত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায় নি। ঘটনার পর ক্রেন এনে লরি দুটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। প্রায় ৩ঘন্টা পর আস্তে আস্তে যান চলাচল শুরু হয়েছে রাস্তায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্মার্টফোন ভুলে খুদেদের হাতে গল্পের বই! বীরভূমে ম্যাজিক দেখাচ্ছে 'বইওয়ালা'
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সাত সকালে দুইটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল