advertisement

BJP Candidate: ‘বহিরাগত’ তত্ত্ব খারিজ! প্রতিদ্বন্দ্বীদের শুভেচ্ছা জানালেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী, কী বললেন দীপাঞ্জন? জানুন 

Last Updated:

BJP Candidate: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই ‘বহিরাগত’ তত্ত্বকে সরাসরি খারিজ করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। 

বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী।
বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই ‘বহিরাগত’ তত্ত্বকে সরাসরি খারিজ করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। একইসঙ্গে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে শুভকামনাও জানিয়েছেন। ব্যক্তিগত আক্রমণের বদলে নীতি ও ইস্যুভিত্তিক রাজনীতির বার্তাই তাঁর বক্তব্যে স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে দীপাঞ্জন চক্রবর্তী জানান, তাঁর লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, বরং প্রতিদ্বন্দ্বী দলগুলির নীতি ও আদর্শের বিরুদ্ধে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে তিনি আগ্রহী নন।
যদিও তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে কুৎসা ছড়ানো হচ্ছে, তবুও সেই বিতর্কে না গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথাই তুলে ধরছেন তিনি। ‘বহিরাগত’ ইস্যু প্রসঙ্গে বিজেপি প্রার্থীর দাবি, এই তত্ত্বের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এটি রাজনৈতিকভাবে বিভাজন তৈরির একটি প্রচেষ্টা। তাঁর কথায়, যাঁরা এই ইস্যু তুলছেন, তাঁদের দলেও এমন প্রার্থী রয়েছেন যারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন। ফলে ‘বহিরাগত’ বিতর্ক আসলে ভোটের রাজনীতির অংশ বলেই ইঙ্গিত দেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম ‘এই’ কেন্দ্রের
এছাড়াও উত্তরপাড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর মতে, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস এবং শিল্পাঞ্চলের অবক্ষয় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং হিন্দমোটর-সহ বন্ধ শিল্পাঞ্চলগুলিকে পুনরুজ্জীবিত করার দিকে অগ্রাধিকার দেওয়া হবে। সব মিলিয়ে, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে নীতি, আদর্শ এবং জনস্বার্থের ইস্যুকেই সামনে রেখে প্রচার চালাচ্ছেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
BJP Candidate: ‘বহিরাগত’ তত্ত্ব খারিজ! প্রতিদ্বন্দ্বীদের শুভেচ্ছা জানালেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী, কী বললেন দীপাঞ্জন? জানুন 
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement