TRENDING:

Hooghly News: ৫০ কোটি টাকা খরচে হুগলিতে চালু হল ১০০ বেডের হরিপাল হাসপাতাল!

Last Updated:

Hooghly News: অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সহ ১০০ বেডের ক্যাপাসিটি নিয়ে গড়ে উঠেছে হরিপাল গ্রামীণ হাসপাতাল। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির হরিপালে নতুন করে তৈরি করা হলো গ্রামীণ হাসপাতালকে। অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সহ ১০০ বেডের ক্যাপাসিটি নিয়ে গড়ে উঠেছে হরিপাল গ্রামীণ হাসপাতাল। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়। এই হাসপাতাল হওয়াতে খুশি এলাকার মানুষজন । হরিপাল গ্রামীণ হাসপাতাল ওই অঞ্চলের একমাত্র গ্রামীণ হাসপাতাল। চিকিৎসা পরিষেবা পেতে প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকে হাসপাতালে।
advertisement

আউটডোর ক্লিনিক পরিষেবা থেকে শুরু করে কোনরকম বহু মূল্য টেস্ট খুবই অল্প খরচে করার সুবিধা পেতেন গ্রামের মানুষরা। তবে অসুবিধা ছিল একটাই হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় বেশি সংখ্যক রোগী একসঙ্গে রাখা যেত না। দীর্ঘদিনের মানুষের দাবী ছিল যাতে গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হোক। অবশেষে সেই সময় এসেছে যখন গ্রামবাসীর স্বপ্ন সফল হয়েছে।

advertisement

আরও পড়ুন:  বৃষ্টিই কেড়ে নিল প্রাণ! হাওড়ায় বাজ পড়ে মৃত তিন, আহত বেশ কয়েকজন! জানুন

এই বিষয়ে ওই অঞ্চলের বিধায়িকা করবীমান্না বলেন, প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে নতুন করে তৈরি করা হয়েছে হরিপাল হাসপাতালকে। সাধারণ মানুষ যাতে চিকিৎসার আরো ভালো সুবিধা পায় সেই বিষয়ে সমস্ত কিছু নজরপাত করা হয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর কাছে হরিপালের বাসিন্দা হয়ে তাদের আবেদন যদি হরিপাল হাসপাতালকে ভবিষ্যতে স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা যায় তাহলে হরিপাল সিঙ্গুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা ভালোভাবে চিকিৎসা পরিষেবা পাবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ৫০ কোটি টাকা খরচে হুগলিতে চালু হল ১০০ বেডের হরিপাল হাসপাতাল!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল