TRENDING:

Murshidabad News: ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের হাহাকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৪-৫ দিন ধরে এলাকায় একটুও জল আসেনি। ফলে কখনও তাঁরা অন্য গ্রাম থেকে জল নিয়ে আসছেন, কখনও আবার পুকুরের অস্বাস্থ্যকর জল ব্যবহার করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মন্ডলঃ শীত শেষ হয়ে একটু গরম পড়তেই পানীয় জলের চরম সংকটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপুর গ্রাম। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।
advertisement

মিয়াপুর গ্রামের বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ধরে এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। সম্প্রতি সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বিগত ৪-৫ দিন ধরে এলাকায় এক ফোঁটাও জল আসেনি। গ্রামের মহিলারা জানান, রান্নাবান্না থেকে শুরু করে স্নান— সবকিছুর জন্যই তাঁদের দীর্ঘ পথ হেঁটে অন্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এমনকি অনেক সময় অস্বাস্থ্যকর পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ মাটি ভেঙে চওড়া ফাটল! পূর্ণিমার আগে সন্দেশখালির নদীবাঁধে ভয়াবহ ধস, বিপর্যয়ের ভয়ে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের

গ্রামের বাসিন্দারা এও জানিয়েছেন, বারংবার স্থানীয় জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অনেকক্ষেত্রে রাজনৈতিক কারণে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলেও সরব হয়েছেন গ্রামবাসীদের একাংশ। বাধ্য হয়েই এদিন হাঁড়ি-কলসি ও বালতি নিয়ে পথে নেমেছি।

advertisement

View More

জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জানান, মিয়াপুর গ্রাম তাঁর পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে। তাঁর কথায়, “জলের সমস্যা দীর্ঘদিনের। এই প্রকল্প মূলত পিএইচই দফতরের অধীন এবং এটি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় রূপায়িত হচ্ছে। রাজ্য বা কেন্দ্রের টানাপোড়েনের কারণে অনেক সময় কাজের গতি থমকে যায়। তবে গ্রামবাসীরা সরাসরি আমাকে এই সাম্প্রতিক সমস্যার কথা আগে জানাননি। জানলে আমি অবশ্যই বিকল্প ব্যবস্থা নিতাম।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?
আরও দেখুন

একইসঙ্গে পঞ্চায়েত প্রধানের আরও আশ্বাস, পানীয় জলের মতো মৌলিক প্রয়োজন নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে জলের সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল