advertisement

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি 'সাইলেন্ট কিলার'...! বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল

Last Updated:

TMC Candidate Nandigram: নন্দীগ্রামে ভূমিপুত্রতেই ভরসা মমতার! নন্দীগ্রামের ভূমিপুত্র। ইনিই কি নন্দীগ্রামে তৃণমূলের 'তুরুপের তাস' পবিত্র কর। অভিষেকের হাত থেকে সকালেই তুলে নিযেছিলেন জোড়া ফুলের পতাকা। একদিন যে শুভেন্দুর হাত ধরেই যোগ দিয়েছিলেন বিজেপিতে আজ তাঁরই মুখোমুখি সম্মুখসমরে!

নন্দীগ্রামে ভূমিপুত্রতেই ভরসা মমতার
নন্দীগ্রামে ভূমিপুত্রতেই ভরসা মমতার
কলকাতা: হাইভোল্টেজ লড়াইয়ের ময়দান নন্দীগ্রাম। আর এই নন্দীগ্রামের লড়াই বাংলার ভোটচিত্রে বরাবরই নজর কেড়ে এসেছে। তাই নন্দীগ্রামে বিজেপি হাই কম্যান্ড শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করতেই শাসকদলের হয়ে কে তাঁর বিপক্ষে দাঁড়াবেন তাই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক গুঞ্জন। কিন্তু চমক দিতে কখনও কম যান না তৃণমূল নেত্রী। এবার দলের প্রার্থী হিসেবে নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বিরুদ্ধে ঘোষণা করলেন আরেক ভূমিপুত্র পবিত্র করের নাম।

সাংগঠনিক দিক থেকে অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত নেতা পবিত্র কর। বিশেষ করে নন্দীগ্রামের বয়াল অঞ্চলের সংগঠন তাঁর নখের ডগায়। গত বিধানসভা নির্বাচনে বয়াল এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শনের সময় যে পুলিশি তৎপরতা ও বাগযুদ্ধ দেখা গিয়েছিল, সেই এলাকার ভোট কৌশলের অন্যতম কারিগর ছিলেন এই পবিত্র কর। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি থেকে আসা এই হেভিওয়েটকে নন্দীগ্রামে প্রার্থী করা বড় কৌশল হতে চলেছে তৃণমূলের।
advertisement
‘সাইলেন্ট কিলার’ নাম পরিচিত বয়াল দুই পঞ্চায়েতের নেতা পবিত্র কর ২০১৮ সালে ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৩-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন। নন্দীগ্রাম বিধানসভা দু’টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম ২ ব্লকেই বিজেপি এগিয়ে। সেই ব্লকেরই বাসিন্দা এই পবিত্র কর।
advertisement
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। এহেন পবিত্র করের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরই শুরু হয়েছিল কানাঘুষো। এবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের নন্দীগ্রামে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি 'সাইলেন্ট কিলার'...! বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৮ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement