Howrah News: ছাত্র রাজনীতি থেকে উত্থান! প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেই প্রচারে ফোরাদ মোল্লা
- Reported by:RAKESH MAITY
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাওড়া জেলার একাধিক কেন্দ্রের সঙ্গে এদিন পাঁচলা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফরিদ মোল্লার নাম ঘোষণা হয়। প্রার্থীর নাম ঘোষণা হতে দেওয়াল লিখন শুরু হয়েছে। এমন প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে পেয়ে দলীয় কর্মী তথা বাম শিবির উচ্ছ্বসিত৷
হাওড়া, রাকেশ মাইতি: দীর্ঘদিন মানুষের হয়ে কাজ করা ফরিদ মোল্লা এবার প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে তাঁর নাম! বাংলায় ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর ১৬ মার্চ বিজেপির পাশাপাশি বাম শিবির ১৯২ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল। হাওড়া জেলার একাধিক কেন্দ্রের সঙ্গে এদিন পাঁচলা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফরিদ মোল্লার নাম ঘোষণা হয়। প্রার্থীর নাম ঘোষণা হতে দেওয়াল লিখন শুরু হয়েছে। এমন প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে পেয়ে দলীয় কর্মী তথা বাম শিবির উচ্ছ্বসিত৷
এলাকার জমা জলের দুর্ভোগ কিংবা, চাষের জমি রক্ষা করা থেকে নিকাশী সমস্যা মানুষের দাবী দাওয়া মানুষের প্রয়োজনে সর্বক্ষেত্রেই মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে পাঁচলার ফরিদ মোল্লাকে। ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক উত্থান।
advertisement
advertisement
এরপর সদস্য পঞ্চায়েত প্রধান এবং পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতির সহকারী পদের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। রাজনৈতিক ক্ষমতায় থাকা বা না থাকা, তিনি সর্বদা মানুষের পাশে থেকেছেন এমনটাই জানান সাধারণ মানুষ। এবার সেই মানুষটি নির্বাচনী প্রার্থী, ফলে একাংশের মানুষের মধ্যে এই নির্বাচনে উৎসাহ অন্য মাত্রায়।
advertisement
নেতাজি আদর্শে বিশ্বাসী ফরিদ মোল্লার কথায়, ছাত্র জীবন থেকে রাজনীতিতে শামিল। রাজনৈতিক জীবন দীর্ঘ, সেই দিক থেকে মূল লক্ষ্য মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। সেই লক্ষ্যে, তিনি রাজনৈতিক মঞ্চে নিজেকে শামিল রেখেছেন আজও। সময় বদলেছে, যেন বদলাননি তিনি। বাম রাজত্বকাল এবং বাম রাজত্বের অবসান ঘটলেও ফরিদ মোল্লা একই।
advertisement
পাঁচলার ভুমিপুত্র ফরিদ মোল্লা প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে আশাবাদী তিনি। এই নির্বাচনে জয়লাভ করে আরও বেশি করে মানুষের হয়ে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora,West Bengal
First Published :
Mar 17, 2026 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: ছাত্র রাজনীতি থেকে উত্থান! প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেই প্রচারে ফোরাদ মোল্লা









