advertisement

Adhir Ranjan Chowdhury: বহরমপুরে বিরাট চমক! তিন দশক পর বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অধীর

Last Updated:

Adhir Ranjan Chowdhury: বিধানসভা ভোটে বহরমপুর থেকে এবারে লড়তে পারেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না হলেও দিল্লির কংগ্রেস ইতিমধ্যেই এই নামে শীলমোহর দিয়েছে বলে জানা গিয়েছে।

অধীর রঞ্জন চৌধুরী 
অধীর রঞ্জন চৌধুরী 
বহরমপুর, কৌশিক অধিকারী: বহরমপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন ২০২৪ সালে, এবার বিধানসভায় লড়াই করবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না হলেও দিল্লির কংগ্রেস ইতিমধ্যেই এই নামে শীলমোহর দিয়েছে। গোটা রাজ্যে জুড়ে অধীর চৌধুরীকে মুখ করেই বিধানসভা নির্বাচনে লড়বেন। ১৯৯৬ সালে অধীর চৌধুরী নবগ্রাম বিধানসভা আসন থেকে লড়াই করে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৯ সাল থেকে টানা ছিলেন কংগ্রেসের সাংসদ। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা।
২০২৪ সালে লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন। তবে জল্পনা ছিল তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। সেই জল্পনা অবসান ঘটিয়ে তিনি এবার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন বলেই সূত্রের খবর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হারেন দীর্ঘদিনের সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
আরও পড়ুনঃ ‘সংগঠনের সঙ্গে সক্রিয়ই নন’, কালীগঞ্জের প্রার্থী সাবিনা ইয়াসমিনকে পছন্দ হয়নি! CPIM কার্যালয়ে চলল ব্যাপক ভাঙচুর
বহরমপুর আসন, অধীর চৌধুরীর দুর্গ হিসেবেই পরিচিত। সেখান থেকেই লোকসভা ভোটে পরাজিত হন তৃণমূলের ইউসূফ পাঠানের কাছে।  এবার সেই বিধানসভা কেন্দ্র থেকেই অধীর চৌধুরীকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, কয়েকদিনের মধ্যেই এআইসিসি  চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কংগ্রেস, খবর সূত্রের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এই ‘৫’ লক্ষণই জানান দেয় হার্ট অ্যাটাক হতে পারে, ১০ দিন আগেই সতর্ক করে, প্রতি মুহূর্তে সজাগ থাকুন
রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী। ১৯৯১ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেবার তিনি জয় পাননি। কিন্তু  ১৯৯৬ সালে একই আসন থেকে বড় জয় পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী।  তারপর আর অধীর চৌধুরীকে পেছন ফিরে তাকাতে হয়নি। বহরমপুর হয়ে ওঠে অধীর গড়। লোকসভা ভোটেও বারবার বহরমপুর বড় লিড দিয়েছে তাঁকে। তবে গতবারের লোকসভা নির্বাচনে হার ছিল বিরাট ধাক্কা। তারপর ফের বিধানসভার লড়াইয়ে ফিরতে চলেছেন অধীর।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Ranjan Chowdhury: বহরমপুরে বিরাট চমক! তিন দশক পর বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অধীর
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement