advertisement

Nadia Ram Temple: রামজন্মভূমির পবিত্র মাটি ও শ্রীরামচন্দ্রের পাদুকা-সহ বর্ণাঢ্য শোভাযাত্রায় নগর পরিক্রমা, ফুলিয়ার কৃত্তিবাসে প্রস্তাবিত রামমন্দির নির্মাণের উদ্যোগ তুঙ্গে

Last Updated:

Nadia Ram Temple: বাংলা ভাষায় রামায়ণ-অনুবাদক কবি কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়ার কৃত্তিবাসে প্রস্তাবিত রামমন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে তারই প্রস্তুতি

+
রামের

রামের পাদুকা নিয়ে শান্তিপুরে নগর পরিক্রমা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরে ধর্মীয় আবহে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য নগর পরিক্রমা ও পুজো অনুষ্ঠান, যেখানে অযোধ্যা থেকে আনা পবিত্র মাটি ও শ্রী রামচন্দ্রের পাদুকাকে কেন্দ্র করে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, বাংলায় রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়ার কৃত্তিবাসে প্রস্তাবিত রামমন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অংশ হিসেবেই সম্প্রতি পুরোহিতদের একটি দল অযোধ্যার রাম জন্মভূমি থেকে পবিত্র মাটি সংগ্রহ করে নিয়ে আসেন।
এর পাশাপাশি শ্রী রামচন্দ্রের পাদুকাও অযোধ্যা থেকে আনা হয় শান্তিপুরে। এই পাদুকাকে ঘিরেই এদিনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে শান্তিপুরের ঐতিহ্যবাহী বড় গোস্বামী বাড়িতে বৈদিক রীতিনীতি মেনে পাদুকার পূজা-অর্চনা করা হয়। এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন : নতুন বাড়ি! নয়া গাড়ি! বিদেশভ্রমণ! রাত পোহালেই চৈত্র অমাবস্যায় সৌভাগ্যের শিরোমণি এই ৪ রাশি
নগর পরিক্রমায় অংশ নেন অসংখ্য ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। ভক্তিমূলক গান, ঢাক-ঢোল এবং শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি শেষে পৌঁছায় শান্তিপুরের শ্রী শ্রী গোকুলচাঁদ জীউ মন্দিরে। সেখানে পুনরায় পুজো-অর্চনা সম্পন্ন হয় এবং সন্ধ্যারতির মাধ্যমে শ্রী রামচন্দ্রের পাদুকাযুগল প্রতিষ্ঠা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, এই উদ্যোগ কৃত্তিবাসের জন্মভূমিতে রামমন্দির নির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও বৃহত্তর ধর্মীয় আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Ram Temple: রামজন্মভূমির পবিত্র মাটি ও শ্রীরামচন্দ্রের পাদুকা-সহ বর্ণাঢ্য শোভাযাত্রায় নগর পরিক্রমা, ফুলিয়ার কৃত্তিবাসে প্রস্তাবিত রামমন্দির নির্মাণের উদ্যোগ তুঙ্গে
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement