TRENDING:

Hooghly News: নর্দমার জল পায়ে মেখে যাতায়াত করাটা এখানকার স্বাভাবিক ছবি!

Last Updated:

নিকাশি নালা না থাকায় রাস্তায় উপচে পড়ছে নর্দমার নোংরা জল। দীর্ঘদিন ধরে সেই নোংরা জলের উপর দিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: নিকাশী নালা না থাকার জন্য চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। রাস্তার উপর দিয়ে বইছে জল। এই অবস্থায় দীর্ঘদিন ধরে নিকাশী নালার নোংরা জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। এই পরিস্থিতিতে সামান্য বৃষ্টি হলেও জল জমে যাচ্ছে গোটা এলাকায়।এই ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: ভাদ্রের হঠাৎ গরমে পুড়ছে উত্তরবঙ্গ, চা-ধান চাষে ক্ষতির আশঙ্কা

হুগলির আরামবাগ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাটামনি এলাকার এমনই বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় নর্দমার নোংরা জলের সঙ্গে বাড়ির বাথরুমের জল মিশে গিয়ে একেবারে থৈ থৈ অবস্থা রাস্তার। সেই নোংরা জল সব সময় তাঁদের পায়ে লাগছে। এমনকি ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সময় ওই নোংরা জল মাড়িয়েই যেতে হয়। ফলে অসুখবিসুখ বাড়ছে এলাকায়।

advertisement

View More

ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য, বাম আমলে তৈরি হয়েছিল এই রাস্তাটি। কিন্তু তৃণমূল সরকার আসার পর আর রাস্তা মেরামত হয়নি। এমনকি নেই প্রয়োজনীয় নিকাশি নালা। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোন‌ও কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে স্থানীয় কাউন্সিলর শেখ শুকুর আলি বাসিন্দাদের অভিযোগ মেনে নিয়েছেন। তিনি জানান, বিষয়টি পুরসভার নজরে এনেছেন। খুব শীঘ্রই ওই এলাকায় নতুন নর্দমা তৈরি পাশাপাশি রাস্তার সংস্কার করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নর্দমার জল পায়ে মেখে যাতায়াত করাটা এখানকার স্বাভাবিক ছবি!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল