TRENDING:

Hooghly News: থিমের প্যান্ডেল গড়তে এঁরাই জোগান সাজানোর সামগ্রী

Last Updated:

পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই মণ্ডপগুলি সাজানোর জন্য চরম ব্যস্ততা থাকেন বুম্বা। তাঁর অধীনে বেশ কিছু কর্মচারী কাজ করেন। ফলে অনেককে রুটিরুজির পথ দেখাচ্ছেন এই থিম শিল্পী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিভিন্ন রকম জিনিস দিয়ে সেজে উঠবে দুর্গাপুজোর থিমের প্যান্ডেলগুলি। আর এই থিমের বিভিন্ন কারুকার্য দীর্ঘদিন ধরে তৈরি করে আসছেন গোঘাটের এক শিল্পী। কলকাতার পুজা মণ্ডপের পাশাপাশি এখন প্রত্যন্ত গ্রামের থিমের প্যান্ডেল‌ও চমকে দিচ্ছে। গোঘাটের মদিনা এলাকায় নিজের বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে থিমের উপকরণ তৈরি করেন শিল্পী বুম্বা ঘোষ। তিনি ফোম, মাটির হাঁড়ি, রং সহ থার্মোকলের মাধ্যমে নানান কিছু প্রস্তুত করছেন। যা দিয়ে সেজে উঠবে দুর্গাপুজোর মণ্ডপগুলি।
advertisement

আরও পড়ুন: অন্যকে আনন্দ দিতে ভিন রাজ্যে পাড়ি জমান ওঁরা, ঢাকি পরিবারের পুজো কাটে প্রতীক্ষায়

পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই মণ্ডপগুলি সাজানোর জন্য চরম ব্যস্ততা থাকেন বুম্বা। তাঁর অধীনে বেশ কিছু কর্মচারী কাজ করেন। ফলে অনেককে রুটিরুজির পথ দেখাচ্ছেন এই থিম শিল্পী। এই বিষয়ে থিম শিল্পী বুম্বা ঘোষ জানান, প্রতিবছরই কিছু না কিছু থিমের জিনিস তৈরি করে চমক দেন।কিন্তু এবছর পরিবেশবান্ধব জিনিস দিয়েই থিম তৈরি করছেন। কোন‌ও প্লাস্টিকের ব্যবহার করছেন না। ঘণ্টা, দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গ, কাঠপুতুল দুর্গা, ছোট্ট মাটির হাড়ি, ফোমের ডিজাইন সহ ফুলের জিনিস তৈরি করছেন।

advertisement

View More

করোনার সময় থমকে গিয়েছিল কাজ। ধীরে ধীরে আবারও শুরু হয়েছে দুর্গাপুজো এবং থিমের প্যান্ডেল তৈরি। সবকিছু আগের ছন্দে ফেরায় খুশি এই থিম শিল্পী।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: থিমের প্যান্ডেল গড়তে এঁরাই জোগান সাজানোর সামগ্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল