TRENDING:

Madhyamik Exam 2026: মাধ্যমিক চলাকালীনই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ...! কোচবিহারে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অল্পের জন্য রক্ষা ২০০ পরীক্ষার্থীর

Last Updated:

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার মাঝেই বড়সড় বিপদের মুখে কোচবিহারের পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পেল ২০০ জন পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল কোচবিহার জেলা। মঙ্গলবার বেলা নাগাদ তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পরীক্ষার মাঝে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ! কেঁপে উঠল স্কুল চত্বর। একটুর জন্য বাঁচল এতগুলো প্রাণ! নির্বিঘ্নেই চলছিল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। কিন্তু তার মাঝেই যেন আচমকা ছন্দ পতন।
এক মুহূর্তের আতঙ্ক
এক মুহূর্তের আতঙ্ক
advertisement

মাধ্যমিক পরীক্ষার মাঝেই বড়সড় বিপদের মুখে কোচবিহারের পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পেল ২০০ জন পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল কোচবিহার জেলা। মঙ্গলবার বেলা নাগাদ তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

আরও পড়ুন: ‘ওরা ঘরে ঢুকে খুঁজে দেখছে…’, বঙ্গভবনে ‘এক কাপড়ে’ রণংদেহি মমতা! পুলিশের ‘তল্লাশি’ ঘিরে তোলপাড় রাজধানী

advertisement

অল্পের জন্য প্রাণে রক্ষা পায় অন্তত ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী। কীভাবে এই ঘটনা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে মিড-ডে মিলের রান্না চলাকালীন আচমকাই গ্যাসের পাইপে লিক দেখা দেয়। সেই লিক হওয়া গ্যাস থেকেই আগুন ধরে যায় সিলিন্ডারে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে পুরো সিলিন্ডারটি। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে দ্রুত সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ ও কর্মীরা। কোনওরকমে জ্বলন্ত সিলিন্ডারটি স্কুল প্রাঙ্গণ থেকে মাঠে ফেলে দেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ‘ধনী’ রাজ্য কোনটি জানেন…? ‘গেস’ করতে পারবেন না ‘নাম’!

কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ হয় সিলিন্ডারটি। কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর ও আশপাশের এলাকা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। অনেকেই ভয়ে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ।

advertisement

পড়ুয়াদের মানসিকভাবে সাহস জুগিয়ে পরীক্ষা চালু রাখার ব্যবস্থা করা হয়। শিক্ষকদের আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই ফের পরীক্ষার হলে ফিরে যায় পড়ুয়ারা এবং নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়। ঘটনার খবর পৌঁছেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের আধিকারিকরা ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
সোনা-রুপোর দাম আকাশছোঁয়া, ক্লে-ফেব্রিক জুয়েলারিও অতীত! এবার এমব্রয়ডারি গয়নার ম্যাজিক!
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মাধ্যমিক চলাকালীনই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ...! কোচবিহারে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অল্পের জন্য রক্ষা ২০০ পরীক্ষার্থীর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল