TRENDING:

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা গাদিয়াড়া-উলুবেড়িয়া বাস রুটে

Last Updated:

 এবার ২০২৬ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গাদিয়াড়া - উলুবেড়িয়া বাস অ্যাসোসিয়েশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, রাকেশ মাইতি: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা গাদিয়াড়া-উলুবেড়িয়া বাস এসোসিয়েশনের ! ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষেরও বেশি। পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ সারা বাংলা জুড়ে।
 পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিসেবা গাদিয়াড়া-উলুবেড়িয়া বাস রুটে
 পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিসেবা গাদিয়াড়া-উলুবেড়িয়া বাস রুটে
advertisement

প্রাথমিক শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি যেভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখা যায়, তার থেকে অনেক বেশি গুরুত্ব প্রকাশ পায় মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এই পরীক্ষায় সফলতা উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি করে উৎসাহ যোগাবে। একই সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পৌঁছতে ছাত্র-ছাত্রীর নানা পথ প্রশস্ত করে এই পরীক্ষার সফলতা।

সেই দিক থেকে এই পরীক্ষার প্রাক্কালে শিক্ষক-শিক্ষিকা,স্কুল-সহ পরিবার-পরিজন সকলেই নানা ভাবে সহযোগিতা করে থাকেন পরীক্ষার্থীদের। সমাজে শিক্ষা অনুরাগী মানুষ বিভিন্নভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। গত কয়েক বছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহিত করতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফের অগ্নিকাণ্ড পুরুলিয়ায়, রঘুনাথপুরে দাউদাউ আগুন, পুড়ে ছাই পরপর ৮ দোকান
আরও দেখুন

একইভাবে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বহু যাত্রী পরিবহণ সংস্থা ও ব্যক্তিগতভাবে চালকরা সহযোগিতা করেন। এবার ২০২৬ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গাদিয়াড়া – উলুবেড়িয়া বাস অ্যাসোসিয়েশন। সামাজিক দায়বদ্ধতা থেকেই একটি বিজ্ঞপ্তিতে গাদিয়াড়া- উলুবেড়িয়া বাস অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি ২ ফেব্রুয়ারি ২০২৬  থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণকারী যে সমস্ত ছাত্র-ছাত্রী এই রুটের বাসে যাতায়াত করবে, তাদের কোনও ভাড়া লাগবেনা ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা গাদিয়াড়া-উলুবেড়িয়া বাস রুটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল