TRENDING:

Teacher Recruitment: আকর্ষণীয় বেতন, পূর্ব মেদিনীপুরের অন্যতম সেরা ২ বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৮ মার্চের মধ্যে আবেদন করুন

Last Updated:

Teacher Recruitment: পূর্ব মেদিনীপুর জেলার দুই বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, স্নাতকোত্তর প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই দু'টি বিদ্যালয় শিক্ষক নিয়োগ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে জেলার দুই বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই দু’টি বিদ্যালয় শিক্ষক নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। সরকারি নিয়ম অনুযায়ী বেতনও রয়েছে আকর্ষণীয়। শিক্ষাক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য এটি সেরা সুযোগ।
শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগ
advertisement

শিক্ষকতার পেশায় যুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শিক্ষক নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয় ও ভগবানপুরের ভেড়ির বাজার যোগদা সৎসঙ্গ বিদ্যালয়। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, দু’টি বিদ্যালয়ে দু’টি পৃথক বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। অন্যদিকে, ভেড়ির বাজার যোগদা সৎসঙ্গ বিদ্যালয়ে জীবন বিজ্ঞানে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

advertisement

আরও পড়ুনঃ থাইরয়েড থাকলে ১০০ হাত দূরে থাকুন রোজের চেনা ‘এই’ খাবার, ফল, সবজি থেকে! নচেৎ শরীর ভেঙে দেবে কয়েক মাসেই

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে, তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ধাপে ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর সফল প্রার্থীদের ডাকা হবে সাক্ষাৎকারে।

advertisement

View More

আরও পড়ুনঃ গাছের ধারেকাছে ঘেঁষবে না পোকামাকড়-ছত্রাক, দ্বিগুণ বাড়বে গোলাপের মাপ! বিনামূল্যের ‘৫’ ম্যাজিক টোটকা দিলেন গার্ডেনার

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

অনলাইনে আবেদন করতে হবে আগামী ৮ মার্চের মধ্যে। নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে নিয়ম মেনে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://yssdakedu.org/yss_application_portal_new_2022/ ওয়েবসাইটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই সুযোগ দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher Recruitment: আকর্ষণীয় বেতন, পূর্ব মেদিনীপুরের অন্যতম সেরা ২ বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৮ মার্চের মধ্যে আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল