জানা গিয়েছে, দশম শ্রেণির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ১৫ মে থেকে শুরু হওয়ার কথা। সেই কারণে এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ফল মে মাসে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়ারা ফল প্রকাশের পর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট— results.cbse.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in এবং digilocker.gov.in পোর্টালেও ফলাফল উপলব্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: স্নাতকে ভর্তিতে বড় বদল? ‘বেস্ট অফ ফোর’-এর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বরেও জোর কলকাতা বিশ্ববিদ্যালয়ের
উল্লেখ্য, গত দু’বছর ধরে ১৩ মে ফল প্রকাশ করেছিল সিবিএসই। এবারও প্রায় একই সময়সীমার মধ্যেই ফল ঘোষণার সম্ভাবনা দেখছেন শিক্ষামহল। এখনও পর্যন্ত CBSE আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। তবে গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, মে মাসেই বেরোবে রেজাল্ট। গত কয়েক বছরের ট্রেন্ড ফলো করলে তার একটা ধারণা পাওয়া যায়।
২০২৫ সালে ফল প্রকাশ হয় : ১৩ মে
২০২৪ সালে ফল প্রকাশ হয়: ১৩ মে
২০২৩ সালে ফল প্রকাশ হয়: ১২ মে
আরও পড়ুন: পুরনো বাড়ি ছেড়ে এবার নতুন বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া ঘোষাল! দাম শুনলে মাথা ঘুরে যাবে
এই ধারাবাহিকতা বজায় থাকলে, ২০২৬ সালের CBSE 10th ও 12th রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। এছাড়াও, কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এবার ফল আরও একটু আগেও প্রকাশ হতে পারে, কারণ মে মাসেই দ্বিতীয় পর্যায়ের (Phase 2) পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন সময়ে রেজাল্ট প্রকাশ হতে পারে?
সাধারণত CBSE ফল প্রকাশ করে সকাল থেকে দুপুরের মধ্যে। মোটামুটি সকাল ১০:৩০টা থেকে দুপুর ১টার মধ্যে ফল প্রকাশ হতে পারে।
