TRENDING:

২০১৪ প্রাথমিক টেট মামলায় নয়া রায়! ৬ প্রশ্ন ভুলে সকলকে অতিরিক্ত নম্বর, হাজার হাজার নতুন উত্তীর্ণ

Last Updated:

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষাকে ঘিরে দীর্ঘ আইনি জটিলতার মধ্যে বড় স্বস্তি দিল শীর্ষ আদালত। ভুল প্রশ্নের জেরে সকল পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার ফলে বহু পরীক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার পথ খুলে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। ৬টি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার জেরে হাজার হাজার পরীক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার পথ খুলে গেল।
২০১৪ প্রাথমিক টেট মামলায় বড় রায়! ৬ প্রশ্ন ভুলে সকলকে অতিরিক্ত নম্বর, হাজার হাজার নতুন উত্তীর্ণ
২০১৪ প্রাথমিক টেট মামলায় বড় রায়! ৬ প্রশ্ন ভুলে সকলকে অতিরিক্ত নম্বর, হাজার হাজার নতুন উত্তীর্ণ
advertisement

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিচারপতি পি নরসিংহা এবং অলোক আরাধে-র বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল থাকার কারণে সকল পরীক্ষার্থীকে ৬ নম্বর করে প্রদান করতে হবে।

‘১৪ মিলিয়ন প্রাণ দিতেও প্রস্তুত’! আমেরিকার ডেডলাইনের মুখে কড়া বার্তা ইরানের প্রেসিডেন্টের

ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেটের কাছে আচমকা গুলিবর্ষণ! ৩ বন্দুকধারী নিহত, জখম ২ পুলিশকর্মী

advertisement

শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই নির্দেশ আগামী ৪ মাসের মধ্যে কার্যকর করতে হবে। ফলে এই অতিরিক্ত নম্বর যুক্ত হওয়ার পর বহু পরীক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন আসতে চলেছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যাঁরা ১, ২, ৩, ৪, ৫ বা ৬ নম্বরের জন্য এতদিন উত্তীর্ণ হতে পারেননি, তাঁরা প্রত্যেকেই এবার উত্তীর্ণ বলে গণ্য হবেন। অর্থাৎ, সীমারেখার খুব কাছাকাছি থাকা বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য নতুন করে সুযোগ তৈরি হল।

advertisement

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এত বড় সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে যাঁরা অল্পের জন্য বাদ পড়েছিলেন, তাঁদের বড় অংশই এই রায়ের ফলে সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৫ দিন বাকি! 'ভোট দিতে পারব তো'? আতঙ্কে ট্রাইবুনালের লাইনে হাজার হাজার মানুষের ভিড়, কী হবে এরপর!
আরও দেখুন

ফলে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং হাজার হাজার পরীক্ষার্থী নতুন করে টেট শংসাপত্র পাওয়ার সুযোগ পাবেন। শিক্ষামহলের একাংশের মতে, এই রায় বহুদিনের বঞ্চনা কাটিয়ে পরীক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
২০১৪ প্রাথমিক টেট মামলায় নয়া রায়! ৬ প্রশ্ন ভুলে সকলকে অতিরিক্ত নম্বর, হাজার হাজার নতুন উত্তীর্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল