মেডিক্যাল অফিসার ও স্পেশালিস্ট পদগুলির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক। নার্সিং ইন-চার্জ পদের জন্য এম.এসসি নার্সিং ডিগ্রি প্রয়োজন। ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে ডিএমএলটি ডিগ্রি থাকতে হবে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আবশ্যিক।
advertisement
অন্যদিকে, স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। মেডিক্যাল অফিসার ইন-চার্জ পদে প্রতি মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারিত হয়েছে। পেডিয়াট্রিক্স স্পেশালিস্টদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে মাসে ৭০ হাজার টাকা এবং ডিপ্লোমা থাকলে ৬৫ হাজার টাকা দেওয়া হবে। নার্সিং ইন-চার্জ পদের বেতন মাসে ৫০ হাজার টাকা। ল্যাব টেকনিশিয়ান ও স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক পারিশ্রমিক ২২ হাজার টাকা এবং অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা ও পদের ভিত্তিতে আলাদা করা হয়েছে। মেডিক্যাল অফিসার ইন-চার্জ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর এবং স্পেশালিস্ট পদগুলির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর। নার্সিং ইন-চার্জ পদের জন্য বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ল্যাব টেকনিশিয়ান ও স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ মার্চ ২০২৬ থেকে। আবেদন ফি জমা দেওয়া এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ মার্চ ২০২৬। সম্পূর্ণ আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ ২০২৬। সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।






