advertisement

AC Electric Bill: ১.৫ টন এসিতে ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ পোড়ে? দিনে ৮, ১০, ১২ ঘণ্টা এসি চালালে মাসে কত বিল আসবে? অঙ্ক কষে রইল হিসাব

Last Updated:
AC Electric Bill: ১.৫ টনের একটি এসি এক ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে জানেন? দিনে ৮, ১০ বা ১২ ঘণ্টা একটানা এসি চালালে বাড়ির বা ফ্ল্যাটের বিদ্যুতের কত বিল আসবে? হিসাব মিলিয়ে নিন গরম পড়ার আগেই...
1/10
*গরমের দাপট এবারে অতিরিক্ত বেশি, এমনই আশঙ্কা আবহবিদদের। আর তার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে রাজ্য তথা দেশবাসী। এখনই তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির উপরে। ফলে সামনের গরমে, পারদ যে কোথায় পৌঁছবে তা ভেবেও কুল মিলছে না। এই প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে একমাত্র ভরসা এসি। তাই এসি মেশিন আর এখন বিলাসিতা নয়, বরং অপরিহার্য। সংগৃহীত ছবি।

2/10
*প্রবল গরমে যেমন এসি স্বস্তি দেয়, তেমনই বিদ্যুৎ বিল চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মধ্যবিত্তের। যদি আপনার ঘরে ১.৫ টন ক্ষমতার এসি থাকে, তাহলে প্রতিদিন কয়েক ঘণ্টা চালালেও মাসের শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল গুণতে হয়। কিন্তু ঠিক কতটা বেশি আসবে বিদ্যুৎ বিল? দেড় টন এসি চালালে, প্রতি ঘণ্টায় কত বিল আসতে পারে? দিনে ৮-১০ ঘণ্টা চালালে দৈনিক বিল কোথায় দাঁড়ায়?  সারা মাস জুড়ে চালালে বিদ্যুৎতের জন্য অতিরিক্ত কত খরচ হতে পারে? সংগৃহীত ছবি।

3/10
*আপনি কি জানেন ১.৫ টন ক্ষমতার একটি এসি এক ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে এবং ৮-১০ ঘণ্টা বা ১২ ঘণ্টা একটানা চালালে জন্য কত বিল আসবে? সংগৃহীত ছবি।

4/10
*একটি ১.৫ টন এসি সাধারণত প্রতি ঘন্টায় প্রায় ২.২৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। তবে এটি নির্ভর করে এসির টাইপ (ইনভার্টার/নন-ইনভার্টার), রুমের সাইজ, তাপমাত্রা সেটিংস এবং রুমের ইনসুলেশনের ওপর। সংগৃহীত ছবি।

5/10
*আপনি যদি দেড় টন এসি দিনে ৬ ঘণ্টা ব্যবহার করেন তাহলে আপনার মাসে ৪০৫ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে, যার জন্য মাসে মোটামুটি আপনাকে ২৮৩৫-৩২৫০ টাকা বিদ্যুৎ বিল দিতে হতে পারে। রোজ ৮ ঘণ্টা চালালে মাসে ৫৪০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যার জন্য আপনাকে ৩,৭৮০-৪২০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হতে পারে। প্রতিদিন দেড় টনের এসি ১০ ঘণ্টা চালালে ৬৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যার জন্য আপনাকে ৪,৭২৫-৫০০০ টাকা বিল দিতে হতে পারে। আর প্রতিদিন ১২ ঘণ্টা এসি চালালে মাসে ৮১০ ইউনিট বিদ্যুৎ খরচ হয় যার জেরে আপনাকে ৫,৬৭০ টাকা প্রায় বিদ্যুৎ বিল জমা দিতে হতে পারে। সংগৃহীত ছবি।

6/10
*তাই বিদ্যুৎ খরচ বাঁচাতে ইনভার্টার এসি বেছে নিন, এটি সাধারণ এসির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। নিয়মিত সার্ভিসিং করান, ফিল্টার পরিষ্কার রাখলে এসি কম শক্তিতে বেশি ভাল কাজ করতে পারে। উপযুক্ত তাপমাত্রা বজায় রাখুন। ২৩-২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে আরামদায়ক ঠান্ডা মেলে। এসি চালানো ঘরে ওভেন বা গিজারের মতো যন্ত্র রাখবেন না। সংগৃহীত ছবি।

7/10
*যদি প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা এসি চালান, তাহলে বিল কতটুকু আসতে পারে? আপনার যদি ১.৫ টনের এসি থাকে, তবে এটি সাধারণত ১ ঘণ্টা চালালে ২.২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। আপনি যদি প্রতিদিন ১০ ঘণ্টা এসি চালান, তবে এটি প্রতিদিন প্রায় ২২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করবে, এটি এক মাসে অর্থাৎ ৩০ দিনে প্রায় ৬৭৫ ইউনিট ব্যবহার করবে। সংগৃহীত ছবি।

8/10
*ধরুন, আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের রেট ৭ থেকে ৮ টাকা, আর দিনে ১০ ঘণ্টা চালান, তাহলে আপনাকে মাসে এসির জন্য দিতে হতে পারে ৬৭৫ ইউনিট x ৭ টাকা=৪,৭২৫ টাকা। যদি বাড়িতে ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলারের মতো অন্যান্য জিনিসও চলতে থাকে তবে মোট বিদ্যুৎ বিল ৭০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত আসতে পারে। সংগৃহীত ছবি।

9/10
*আপনি যদি প্রতিদিন ৬ ঘণ্টা এসি চালান, তাহলে এক মাসে ৪০৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এতে বিল হবে প্রায় ২৮৩৫ টাকা। আপনি যদি ৫৪০ ইউনিট ব্যবহার করেন, তবে প্রায় ৩৭৮০ টাকার বিল এবং আপনি যদি প্রতিদিন ১২ ঘণ্টা এসি চালান, তবে ৮১০ ইউনিট ব্যবহার করা হবে, যা আপনার বিলকে প্রায় ৫৬৭০ টাকায় নিয়ে যাবে। সংগৃহীত ছবি।

10/10
*পরিসংখ্যানগুলি ইউনিট প্রতি ৭ টাকার ক্ষেত্রে গণনা করা হয়েছে। কিন্তু আপনার এলাকায় প্রতি ইউনিটের দাম কত? সেই অনুযায়ী আপনার বিল তৈরি করা হবে। তাই হিসাব করার সময় প্রথমেই জেনে নিন যে এলাকায় আপনার বসবাস, সেখানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম কত। সংগৃহীত ছবি।