অনেকেই জানান, ভোরবেলা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দেওয়া যায়। ফর্ম হাতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ জানাচ্ছেন, যে আসন্ন ভোটে অংশগ্রহণে অনিশ্চয়তা অন্যদিকে নাগরিকত্ব নিয়েও বহু মানুষের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ফর্ম জমা নেওয়া শুরু হতে, ফর্ম জমা করতে আসা মানুষের লম্বা লাইন।
advertisement
পোলিং ডেট এর আগেই, এবার ভোট দেবার অধিকার পেতে মানুষ লাইনে। হাওড়ার এই চিত্র শুধু ভিড়ের পরিমাণই নয়, সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সচেতনতা ও দায়িত্ববোধেরও ইঙ্গিত দিচ্ছে। গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার ক্ষেত্রে মানুষ যে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা এই উপস্থিতি থেকেই স্পষ্ট।
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
তবে এত বিপুল ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ অপেক্ষা, পর্যাপ্ত ব্যবস্থার অভাব ও ভোগান্তির ছবিও সামনে এসেছে। বাতিলের তালিকায় হাওড়া জেলায় ১৩২১৫১। এ প্রসঙ্গে হাওড়া জেলা শাসক ডঃ পি দীপাপ প্রিয়া বলেন, ডি এম অফিস এসডিও অফিসে মানুষ ফ্রম জমা দিচ্ছেন। এবং অনলাইনে জমা নেওয়া হচ্ছে।





