লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা যোগদান করতে পারবেন। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
সম্প্রতি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের পর যেন কোনও ভাবেই বিজ্ঞান থেকে সরে না যায় ছাত্রছাত্রীরা– সেই লক্ষ্যেই শুরু হল অনলাইন ‘বুটস্ট্র্যাপ’ কর্মসূচি। শনিবার সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, ৪ এপ্রিল থেকে এই বিশেষ উদ্যোগের সূচনা হয়েছে। প্রথম দিনেই পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে আকর্ষণীয় আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকরা। সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই ক্লাসে কঠিন বিষয়গুলিকে সহজ করে, গল্পের ছলে তুলে ধরা হচ্ছে, যাতে পড়ুয়ারা সহজেই বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
advertisement
সংসদ সূত্রে জানা গিয়েছিল, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখা বেছে নিয়েছিল। অনেক স্কুলেই বিজ্ঞান বিভাগের আসন ফাঁকা থেকে গিয়েছিল। এর পিছনে শিক্ষার মানের অবনমন, চাকরির বাজারে অন্যান্য বিষয়ের বাড়তি চাহিদা এবং উচ্চশিক্ষায় পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। প্রথম সারির কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ জায়গায় মানসম্মত ল্যাবরেটরি ও গবেষণার সুযোগের অভাবও একটি বড় কারণ।
