UIDAI Internship 2026: আধার কার্ডের অফিসে ‘ইন্টার্নশিপের’ সুযোগ! মিলবে ‘স্টাইপেন্ড’, কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
চাকরির বাজারে ‘ইন্টার্নশিপের’ গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ এবার আধার কার্ডের অফিসে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে৷ স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য রয়েছে সুযোগ৷
চাকরি পেতে গেলে কেবল ডিগ্রি থাকলেই তা যথেষ্ট নয়, তার সঙ্গে চাই হাতে নাতে কাজের অভিজ্ঞতা৷ তাই চাকরির বাজারে ‘ইন্টার্নশিপের’ গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ এবার আধার কার্ডের অফিসে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে৷ স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য রয়েছে সুযোগ৷
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ২০২৬ সালের জন্য বেঙ্গালুরুতে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
ইন্টার্নশিপ করার জন্য প্রার্থীদের স্নাতক কিংবা স্নাতকোত্তর হতে হবে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয়ে ওই ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও যাঁরা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন, তাঁরা ইউআইডিএআই-এর অধীনে প্রশিক্ষণ পাবেন। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল। নির্বাচিত প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। এই ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস এবং এটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
advertisement
আরও পড়ুন: হাতে মনোনয়ন পত্র, দৌড়চ্ছেন বিজেপি প্রার্থী! কৃষ্ণনগরে বড় কাণ্ড, নিজেদের ‘ফাঁদেই’ আটকে গিয়ে যা ঘটল…
ইন্টার্নশিপের জন্য বাছাই করা ব্যক্তিদের সংস্থার প্রযুক্তি বিভাগের কাজ শেখানো হবে। তাই, তাঁদের ইউজ়ার ইন্টারফেজ়, ইউজ়ার এক্সপেরিয়েন্স, ইনফরমেশন আর্কিটেকচার, টাইপোগ্রাফি, কালার থিয়োরি, ডেটা ইঞ্জিনিয়ারিং, পাইথন প্রোগ্রামিং-এর মতো বিষয়ে দক্ষতা থাকা চাই।
advertisement
B.Tech, M.Tech, BE, ব্যাচেলর অফ ডিজাইন, মাস্টার অফ ডিজাইন, গণিত (Mathematics) এবং পরিসংখ্যান (Statistics)-এর স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীদের UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য ভালভাবে যাচাই করে সঠিক নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 8:52 PM IST











