advertisement

SIR: ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থেকে নাম ‘ডিলিট’ হয়েছে? আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন

Last Updated:

SIR: বিচারাধীন থাকা ভোটারদের মধ্যে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের ট্রাইবুনালের মাধ্যমে কাজ শীঘ্রই শুরু হবে৷ সোমবার ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷

‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থেকে নাম ‘ডিলিট’ হয়েছে? আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন
‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থেকে নাম ‘ডিলিট’ হয়েছে? আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন
কলকাতা: বিচারাধীন থাকা ভোটারদের মধ্যে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের ট্রাইবুনালের মাধ্যমে কাজ শীঘ্রই শুরু হবে বলে ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সূত্রের খবর, আজই নোডাল অফিসার নিয়োগ করছে রাজ্য সরকার৷ ৬ টা রুম ইতি মধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। পরিকাঠামোর কাজ ও প্রায় প্রস্তুত। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন৷ নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
advertisement
advertisement
তবে, এক্ষেত্রে কেবলমাত্র যাদের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, তারাই আবেদন করতে পারবেন৷ বাইরে থেকে কেউ নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। এই পদ্ধতিতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হলে সেই সংক্রান্ত আবেদনও করা যাবে।
advertisement
অফলাইনে ট্রাইবুনালে নাম তোলা বা বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে হবে জেলাশাসক কিংবা মহকুমাশাসকের দফতরে। সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন। তবে আসল আবেদনপত্রও সংরক্ষণ করতে হবে আধিকারিকদের। কমিশন জানিয়েছে, অফলাইনে আবেদনের জন্য পরিষ্কার সাদা কাগজে নিজের বক্তব্য লিখবেন ভোটারেরা। সঙ্গে লিখতে হবে ভোটার কার্ডের নম্বর (এপিক নম্বর)। ভোটার তালিকায় কারও নামের অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানাতে হলে তাঁর এপিক নম্বরও লিখতে হবে আবেদনপত্রে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থেকে নাম ‘ডিলিট’ হয়েছে? আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement