TRENDING:

PK Team in West Bengal: অনুব্রতর জেলায় পিকে-র টিমের কর্মীরা, গাড়িতে এমন কাণ্ড ঘটালেন, তুঙ্গে উঠল বিতর্ক

Last Updated:

PK Team in West Bengal: তৃণমূলের বৈঠকে মুরারয়ে অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন পিকের টিমের কর্মীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: তৃণমূলের বৈঠকে অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন প্রশান্ত কিশোরের টিমের কর্মীরা। সংবাদমাধ্যমের সামনে পড়ে প্রশ্নের মুখে মুখ ঢাকলেন পিকে টিমের এক কর্মী। সাংবাদিকদের সামনে পড়ে গাড়িতে না উঠে ছুটে ঢুকলেন তৃণমূলের দলীয় কার্যালয়ে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে। শনিবার বিকেলে মুরারই দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকে টিমের কর্মীরা। বৈঠকে যোগ দিতে সবুজ রঙের গাড়িতে আসেন পিকে টিমের কর্মীরা।
advertisement

গাড়ির সামনে লালকালিতে লেখা ছিল, "অন ডিউটি। গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল"। সেই বোর্ডে অশোক স্তম্ভেরও অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। নিয়ম রয়েছে অশোকস্তম্ভ সবার উর্ধ্বে থাকবে কিন্তু এক্ষেত্রে অশোকস্তম্ভের মাথায় লেখা হয়েছে "অন ডিউটি"। অশোকস্তম্ভের নীচে নেই "সত্য মেব জয়তে"। সভা শেষে পিকের টিমের এক কর্মীকে প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

advertisement

আরও পড়ুন: দোলে শিয়ালদহ-হাওড়া শাখায় ২৩৩টি লোকাল ট্রেন বাতিল, যাত্রীরা অবশ্যই জানুন

পিকের টিমের গাড়ির চালক সুশান্ত দাস বলেন, "আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না"।এই বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয় বীরভূম জেলা জুড়ে।

View More

আরও পড়ুন: ৯ দিনে ৩৮ শিশুর মৃত্যু কলকাতার হাসপাতালে! বাংলাজুড়ে একই হাল, চরম আতঙ্ক চতুর্দিকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা এই এই বিষয় নিয়ে বলেন, বিগত বিধানসভার নির্বাচনেও পিকে টিমের সদস্যরা সরকারি ক্ষমতা ব্যবহার করে ভোট লুট করেছে। আজকের মুরারইয়ের ঘটনায় রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জবাবদিহি করতে হবে, নইলে আগামী দিনে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।''

বাংলা খবর/ খবর/বীরভূম/
PK Team in West Bengal: অনুব্রতর জেলায় পিকে-র টিমের কর্মীরা, গাড়িতে এমন কাণ্ড ঘটালেন, তুঙ্গে উঠল বিতর্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল