Crime news: বীরভূমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার! পুলিশি তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত যুবক
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
বীরভূম জেলার মল্লারপুর থানায় পুলিশের বড় সাফল্য। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রেন্টু শেখ, তার বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানা এলাকায়।
অক্ষয় ধীবর, রামপুরহাট: বীরভূম জেলার মল্লারপুর থানায় পুলিশের বড় সাফল্য। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রেন্টু শেখ, তার বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মল্লারপুর-সালবাদরা রোডের মথুরাপুর গ্রামের কাছে ওত পেতে বসে ছিল। গভীর রাতে রামপুরহাটের দিক থেকে একটি বাইকে করে আসছিলেন রেন্টু শেখ। তাকে থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশ হতবাক হয়ে যায়। বাইক থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ৫০০ গ্রাম কোডাইন মিকচার।
advertisement
advertisement
পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তখনই। তারপরে এত বিপুল পরিমাণ মাদক রেন্টু কোথা থেকে পাচার করছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মাদক ব্যবসার সঙ্গে কোনও বড় আন্তঃজেলা পাচারচক্র জড়িত থাকতে পারে। ধৃত রেন্টু শেখকে আজ, অর্থাৎ রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই চক্রের পিছনে বড় কোনও পাচারকারী জড়িত কি না তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নেবে মল্লারপুর থানার পুলিশ। সেই সঙ্গে এই জিনিস কোথায় বিক্রি করা হত, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 22, 2026 4:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Crime news: বীরভূমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার! পুলিশি তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত যুবক











