Offbeat Spot: জঙ্গল আর জলাশয়ের দুর্দান্ত মিশেল! উত্তরবঙ্গের এক অপূর্ব অফবিট স্পট, উইকেন্ডে ঘুরে আসুন প্রকৃতির 'আঙিনা'
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Balurghat Offbeat Spot: বেড়ানো কিংবা চড়ুইভাতির জন্য বালুরঘাটের আঙিনা পাখিরালয় পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। জলাভূমি ও বনভূমি দুইয়ের মিলনে এখানে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল কুমারগঞ্জ ব্লকের আঙিনা। এই গ্রামটি মূলত পরিযায়ী পাখিদের (Migrant Birds) আস্তানা হিসেবে পরিচিত। কেবল শীতকালই নয়, সারা বছরই আঙিনায় পরিযায়ী পাখিদের আনাগোনা লেগে থাকে। প্রতি বছর শীতের মরশুমে এখানে এশিয়ান ওপেন বিল স্টর্ক-সহ ১০০-রও বেশি প্রজাতির দেশি-বিদেশি পাখির সমাগম ঘটে। তাই এই জলাভূমি এলাকা পর্যটকদের কাছে দারুণ প্রিয়।
বেড়ানো কিংবা চড়ুইভাতির জন্য আঙিনা গ্রাম পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। তবে মূলত শীতকালে পরিযায়ী পাখিদের সঙ্গে সঙ্গে পর্যটকরাও ভিড় জমান। ডিসেম্বরের ২৫ তারিখ থেকে পুরো জানুয়ারি মাস জুড়ে এখানে পর্যটকদের যাতায়াত লেগে থাকে। জলাভূমি ও সংলগ্ন বনভূমি এলাকাটি প্রিয়জন, পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে প্রকৃতির খুব কাছে সময় কাটানোর জন্য উপযুক্ত।
advertisement
advertisement
কীভাবে যাবেন আঙিনা পাখিরালয়?
আঙিনা পাখিরালয়টি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে করে কুমারগঞ্জ হয়ে সহজেই এই অভয়ারণ্যে পৌঁছানো যায়।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনায় যুবকের কান কেটে ঝুলছে! সফল অস্ত্রোপচার করে নজির বনগাঁ মহকুমা হাসপাতালে, সীমান্তের চিকিৎসা ক্ষেত্রে বড় প্রাপ্তি
এই এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানে বিএসএফ (BSF) এবং পুলিশের বিশেষ নজরদারি থাকে।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 24, 2026 9:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Offbeat Spot: জঙ্গল আর জলাশয়ের দুর্দান্ত মিশেল! উত্তরবঙ্গের এক অপূর্ব অফবিট স্পট, উইকেন্ডে ঘুরে আসুন প্রকৃতির 'আঙিনা'










