advertisement

Bangaon Hospital: দুর্ঘটনায় যুবকের কান কেটে ঝুলছে! সফল অস্ত্রোপচার করে নজির বনগাঁ মহকুমা হাসপাতালে, সীমান্তের চিকিৎসা ক্ষেত্রে বড় প্রাপ্তি

Last Updated:

Bangaon Hospital: দুর্ঘটনায় যুবকের কাটা কান জোড়া লাগাল বনগাঁ মহকুমা হাসপাতাল। সীমান্তের মহকুমা হাসপাতালে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

দুর্ঘটনায় যুবকের কাটা কান জোড়া লাগিয়ে নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল
দুর্ঘটনায় যুবকের কাটা কান জোড়া লাগিয়ে নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কাটা কান জোড়া লাগিয়ে যেন এক বিরল সাফল্যের নজির গড়ল সীমান্ত শহর বনগাঁর মহকুমা হাসপাতাল। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই মহকুমা হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, চাঁদপাড়া এলাকার বাসিন্দা ১৪ বছরের কিশোর অনুপম দাস মোটরবাইক থেকে পড়ে গুরুতর জখম হয় এবং তার একটি কান কেটে যায়। পরিবারের সদস্যরা কাটা কান নিয়ে রক্তাক্ত অবস্থায় ছেলেকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা স্থানান্তরিত করার ঝুঁকি না নিয়ে যুবকের কান বাঁচাতে অপারেশনের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা, দেরিতে আসছেন ডাক্তার! কালনা হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি চরমে
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক শৈলেন্দু সাহা ও বিত্তি সুন্দর মল্লিকের নেতৃত্বে একটি দল সফলভাবে কাটা কানটি পুনরায় জোড়া লাগান। বর্তমানে কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার জানান, “রোগীকে সোমবার ভর্তি করা হয়। এই ধরনের জটিল অপারেশন আমরা মাঝেমধ্যে করার চেষ্টা করি। আমাদের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ। ভবিষ্যতে আরও বেশি করে রোগীদের এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে, যাতে বাইরে রেফার করতে না হয়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকের এই সাফল্যে দারুণ খুশি বনগাঁর মানুষজন। তাঁদের মতে, এতদিন যেসব জটিল চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই বা বেঙ্গালুরুতে যেতে হত, এখন সেই পরিষেবা বনগাঁতেই পাওয়া যাচ্ছে, এটাই চিকিৎসা ক্ষেত্রে বড় প্রাপ্তি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangaon Hospital: দুর্ঘটনায় যুবকের কান কেটে ঝুলছে! সফল অস্ত্রোপচার করে নজির বনগাঁ মহকুমা হাসপাতালে, সীমান্তের চিকিৎসা ক্ষেত্রে বড় প্রাপ্তি
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement