advertisement

South 24 Parganas News: ত্রিকোণ প্রেমের জেরেই কি মর্মান্তিক ঘটনা? রায়দিঘিতে যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা...

Last Updated:

South 24 Parganas News: ত্রিকোণ প্রেমের জেরেই কি মর্মান্তিক ঘটনা ঘটল রায়দিঘিতে। যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রায়দিঘির দিঘীরপাড় বকুলতলার মেনা গ্রাম থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। 

পরিবারের লোকজন ভেঙে পড়েছে কান্নায়
পরিবারের লোকজন ভেঙে পড়েছে কান্নায়
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ত্রিকোণ প্রেমের জেরেই কি মর্মান্তিক ঘটনা ঘটল রায়দিঘিতে। যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রায়দিঘির দিঘীরপাড় বকুলতলার মেনা গ্রাম থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই।
রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে খুন হন কিশোর মাঝি নামে এক ব্যক্তি। এলাকায় সেই সময় একটি কালীপুজো চলছিল। সেখান থেকে তাকে ফোন করে ডেকে গলা কেটে খুন করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- মীন রাশিতে মঙ্গলের গোচর…! শনির কৃপায় লাগবে ‘জ্যাকপট’, ৪ রাশির পোয়া বারো, অর্থ-যশ-খ্যাতি তুঙ্গে
যদিও রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানার দাবি খুন হওয়া ওই ব্যক্তি বিজেপি কর্মী। নির্বাচনের আগে তৃণমূল দুষ্কৃতিরা বিজেপি কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা তৈরি করছে। মঙ্গলবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী। তিনি জানান খুনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রায়দিঘি থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! ৫০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ভারী বৃষ্টি, রাজ্যের ৫ জেলায় প্রবল দুর্যোগ, এল আবহাওয়ার বড় আপডেট
যদিও তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই খুন। তাকে মিথ্যেই রাজনীতিতে রূপ  দিয়ে সস্তা ফয়দা লোটার চেষ্টা করছে বিজেপি। পুলিশ জানিয়েছে,  এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় পুলিশ মৃতের স্ত্রী অনিমা মাঝি এবং তার প্রেমিক একই পাড়ার বাসিন্দা গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে।
advertisement
এই ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ত্রিকোণ প্রেমের জেরেই ঘটেছে বলে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ত্রিকোণ প্রেমের জেরেই কি মর্মান্তিক ঘটনা? রায়দিঘিতে যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা...
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement