advertisement

Sujan Chakraborty on Adhir Ranjan Chowdhury: বহরমপুরে বামেদের ভোট কি পাবেন অধীর, নাকি কাঁটা হয়ে বিঁধবে CPIML! কী বললেন সুজন?

Last Updated:

কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা না থাকলেও অধীর নিজেই জানিয়েছেন তিনি বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন৷

নজরে অধীরের বহরমপুর, কী বললেন সুজন?
নজরে অধীরের বহরমপুর, কী বললেন সুজন?
২০১৬ এবং ২০২১-এর মতো কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়নি৷ কিন্তু এবারের নির্বাচনে বামেদের সঙ্গে আইএসএফ-এর জোট হলেও কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে৷ যদিও এখনও পর্যন্ত প্রচারে কংগ্রেসকে সেভাবে আক্রমণের রাস্তায় হাঁটেনি বামেরা৷ এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে বহরমপুরে বামেদের কৌশল কী হবে, সচেতন ভাবেই সেই প্রশ্ন এড়িয়ে গেলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম উঠে আসছে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর৷ অথচ ওই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিপিআই (এমএল)৷ মঙ্গলবার বিকেলে এবিটিএ-এর জেলা ডেপুটেশনের মঞ্চে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী৷ সেই মঞ্চ থেকেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে একত্রিত হওয়ার ডাক দিলেন সিপিএম নেতা৷
সভা শেষে সুজন বাবু বলেন,রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে চেয়েছে সিপিএম। প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, কংগ্রেস একা লড়ছে, তবে মানুষ ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল ও বিজেপিকে হারাবে। এ দিকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে সিপিআইএমএল প্রার্থী দিলেও বামেরা অধীরের বিরুদ্ধেও ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাবে কি না, সেই প্রশ্নের সরাসরি জবাব দেননি সিপিএম নেতা৷
advertisement
advertisement
সুজন চক্রবর্তী বলেন, প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, কংগ্রেস একা লড়ছে, তবে মানুষ ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল ও বিজেপিকে হারাবে।
বহরমপুর বিধানসভা কেন্দ্রে বাম সমর্থকরা সিপিআইএমএল-কে ভোট দেবেন, না কি অধীর চৌধুরীকেই সমর্থন করবেন? না কি এই টানাপোড়েনে পড়ে বাম ভোট বিজেপি-র ঝুলিতে চলে যাবে? জবাবে সুজন চক্রবর্তী বলেন, এখনও সব কেন্দ্রে প্রার্থী ঠিক হয়নি,সময় মতো ঠিক হয়ে যাবে কী ভাবে লড়াই হবে। তবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যে জয়ী হতে পারে সেই সমস্ত শক্তিকে এক করতে চাইছে সিপিএম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Sujan Chakraborty on Adhir Ranjan Chowdhury: বহরমপুরে বামেদের ভোট কি পাবেন অধীর, নাকি কাঁটা হয়ে বিঁধবে CPIML! কী বললেন সুজন?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement