Cooch Behar News: আচমকা আবহাওয়ার পরিবর্তন! ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বাজ পড়ে যুবকের মৃত্যু, দেহ আঁকড়ে কান্না পরিবারের
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: কয়েকদিন আগেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন কোচবিহারের এক প্রৌঢ়, আহত হয়েছিলেন তাঁর ছেলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন বাজ পড়ে মৃত্যু হল আরও এক যুবকের। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শীতলকুচি, কোচবিহারঃ কোচবিহারে বজ্রাঘাতে আরও এক মৃত্যু। মঙ্গলবার জমি থেকে কাজ সেরে ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক যুবক। শীতলকুচি ব্লকের মিরাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যাচ্ছে, মৃতের নাম অনন্ত বর্মণ, বয়স আনুমানিক ৩৫ বছর। এদিন সকালে তিনি তামাক ক্ষেতে তামাক কাটতে গিয়েছিলেন বলে খবর। সেই সময় শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। বাড়ি ফিরে আসার সময় বজ্রাঘাতে প্রাণ হারান তিনি।
আরও পড়ুনঃ ভোটারদের আর ভয় নেই! জঙ্গলঘেরা বুথ নিয়ে প্রশাসনের বিশেষ বন্দোবস্ত, জানলে দূর হবে সব চিন্তা
জানা গিয়েছে, এদিন আচমকা আবহাওয়া খারাপ হতে শুরু করায় বাড়ি ফিরছিলেন চারজন কৃষক। তখনই অনন্তর উপর বাজ পড়ে। এর জেরে জমির পাশের রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে মৃতের বাড়ি আসেন শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিহর দাস এবং ব্লক সভাপতি তপন কুমার গুহ। শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও কোচবিহারে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন এক প্রৌঢ়। শোলাডাঙা সেনপাড়া এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় হিরেন বর্মণের (৫৬), আহত হন তাঁর ছেলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। মৃতের দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 24, 2026 9:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: আচমকা আবহাওয়ার পরিবর্তন! ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বাজ পড়ে যুবকের মৃত্যু, দেহ আঁকড়ে কান্না পরিবারের









