TRENDING:

Birbhum News: মুঙ্গেরের তৈরি পিস্তল নিয়ে বীরভূমে কারবার! পুলিশি হানায় পর্দা ফাঁস

Last Updated:

আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার ঠেকাতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ঠিক সেই রকমই বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে এমন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার ঠেকাতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ঠিক সেই রকমই বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে এমন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল। গ্রেফতার করার পাশাপাশি তার থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি দেশি পিস্তল এবং তিনটি কার্তুজ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ওই ব্যক্তির নাম হল শেখ রমজান।
গ্রেফতার এক
গ্রেফতার এক
advertisement

তিনি দুবরাজপুরের বাসিন্দা এবং এই ধরনের অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। তাকে হাতেনাতে পাকড়াও করার জন্য বেশ কয়েকদিন ধরেই পুলিশ ওঁৎ পেতে বসেছিল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ টিম তৈরি করে সোমবার শান্তিনিকেতন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজত দেয় আদালত।

advertisement

আরও পড়ুনঃ ৬০০০ ভুয়ো সিম কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, "ধৃত ব্যক্তি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। আমরা গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর, পাঁড়ুই, শান্তিনিকেতন থানা এবং বোলপুরের অ্যাডিশনাল এসপিকে নিয়ে চারটি টিম তৈরি করি। এরপর নাকা করে শেষমেষ ওই ব্যক্তিকে শান্তিনিকেতন থানা এলাকা থেকে আটক করা হয়। তার থেকে যে সকল আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেগুলি মনে করা হচ্ছে মুঙ্গেরে তৈরি।"

advertisement

View More

আরও পড়ুনঃ পাম্প না করেই নলকূপ থেকে বের হচ্ছে জল! অবাক কাণ্ড সিউড়ির গ্রামে

পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার পর এখন তদন্ত করে দেখা হচ্ছে, ওই ব্যক্তি এই সকল অস্ত্র কোথায় থেকে কার মাধ্যমে নিয়ে আসতেন এবং তা কোথায় বিক্রি করা হতো ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি। এছাড়াও পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে, অন্য কে কে এই ধরনের আগ্নেয়াস্ত্র কেনার জন্য ধৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরও শনাক্ত করে ধরপাকড় করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মুঙ্গেরের তৈরি পিস্তল নিয়ে বীরভূমে কারবার! পুলিশি হানায় পর্দা ফাঁস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল