TRENDING:

Bankura News: প্রধান থেকে ধাপে ধাপে উঠে সভাধিপতি, বাঁকুড়ায় চমক অনুসূয়ার

Last Updated:

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই মন্দিরে পুজো দিতে ছুটলেন তৃণমূল নেত্রী অনুসূয়া রায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মহিলা জেলা সভাধিপতি পেল বাঁকুড়া। পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অনুসূয়া রায়ের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা হতেই হনুমান মন্দিরে পুজো দিতে যান ওই তৃণমূল নেত্রী।
advertisement

আরও পড়ুন: ব্রিটিশের চোখে ধুলো দিয়ে মাটির গুহায় লুকোতেন ক্ষুদিরাম! জঙ্গলমহলে গেলে আজও চোখে পড়বে

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে তাঁর নাম ঘোষণার পরই অনুসূয়া রায় শহরের সতীঘাট সংলগ্ন হনুমান মন্দির ও তারা মায়ের মন্দিরে পুজো দেন। এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে ছাতনার পরিতোষ কিস্কুর নাম ঘোষণা করেছে তৃণমূল।

advertisement

এই নিয়ে টানা তৃতীয়বার বাঁকুড়া জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। জেলা পরিষদের ৫৬ টি আসনের মধ্যে তৃণমূল একাই ৫৫ টি আসনে জয়ী হয়েছে। বিজেপি মাত্র একটি আসন। এদিন বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে জেলা সভাপতি সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম ঘোষণা করেন। ২৬ জনের মধ্যে অনেকেই ছিলেন সভাধিপতির দৌড়ে। শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের ছাড়পত্র পেয়ে সভাধিপতি নির্বাচিত হন অনুসূয়া রায়। তিনি এর আগে তালড্যাংরার ফুলমতি পঞ্চায়েতের প্রধান ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পর তালড্যাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি হন। এবারে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ২৮ নম্বর আসনে লড়াই করে ১৩ হাজার ৬৭৯ ভোটে জয়ী হন। জেলা সভাধিপতি হওয়ার পর প্রতিক্রিয়ায় অনুসূয়া রায় জানান, গত ১০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে যেভাবে মানুষের কাজ করে এসেছেন এবারেও তা করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: প্রধান থেকে ধাপে ধাপে উঠে সভাধিপতি, বাঁকুড়ায় চমক অনুসূয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল