advertisement

Bankura SBSTC Bus Timetable: যাত্রীদের জন্য বড় আপডেট! বাঁকুড়া ডিপো থেকে কলকাতা ও দুর্গাপুরের বাসের নতুন সময়সূচি দেখে নিন

Last Updated:
Bankura SBSTC Bus Timetable: বাঁকুড়া ডিপো থেকে প্রতিদিন কলকাতা, দুর্গাপুর, করুণাময়ী, রায়গঞ্জ, চিত্তরঞ্জনসহ একাধিক গন্তব্যে SBSTC বাস চলাচল করে। যাত্রীদের সুবিধার জন্য প্রকাশিত হয়েছে এই রুটগুলির বিস্তারিত সময়সূচি
1/6
বাঁকুড়া ডিপো থেকে প্রতিদিন ভোর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা চালায় এস.বি.এস.টি.সি। জেলার পাশাপাশি কলকাতা, দুর্গাপুর, করুণাময়ী, রায়গঞ্জ, চিত্তরঞ্জনসহ একাধিক গন্তব্যে নিয়মিত বাস চলাচল করে। অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ যাত্রীদের সুবিধার জন্য নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাস ছাড়ে বাঁকুড়া ডিপো থেকে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)

2/6
সময়সূচি অনুযায়ী, ভোর ৫টা নাগাদ বাঁকুড়া থেকে কলকাতাগামী বাস ছাড়ে, যা ব্রিজ থেকে ছাড়ে ৫টা ১৫ মিনিটে। এর পরেই ৫টা ১৫ মিনিটে করুণাময়ী (এসি) এবং মালদাগামী বাস রয়েছে। একই সময়ে করুণাময়ীর উদ্দেশ্যেও আরেকটি বাস ছাড়ে ৫টা ৪০ মিনিটে। এছাড়া ৫টা ৫০ মিনিটে বাঁকুড়া থেকে কলকাতা ধর্মতলা ভায়া আরামবাগ রুটেও বাস পরিষেবা রয়েছে।

3/6
সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বাস রয়েছে। ৬টা ১৫ মিনিটে রায়গঞ্জ, ৬টা ২৫ মিনিটে চিত্তরঞ্জন এবং ৬টা ৪০ মিনিটে দুর্গাপুরগামী বাস ছাড়ে। এছাড়া ৭টা ৫ মিনিটে সিটি সেন্টার, ৭টা ১৫ মিনিটে দুর্গাপুর এবং ৭টা ৩০ মিনিটে করুণাময়ীর উদ্দেশ্যে বাস রয়েছে। ৭টা ৪০ মিনিটে এসি বাসে দুর্গাপুর যাওয়ার সুযোগও রয়েছে যাত্রীদের জন্য।

4/6
সকালের পরেও বিভিন্ন রুটে নিয়মিত পরিষেবা রয়েছে। ৮টা ১৫ মিনিটে সিটি সেন্টার (ভায়া মেজিয়া আসানসোল), ৮টা ৩০ মিনিটে কাবিলপুর এবং ৯টা নাগাদ লালগোলাগামী বাস ছাড়ে। এছাড়া ১০টা ১৫ মিনিটে করুণাময়ী রুটে বাস রয়েছে।

5/6
দুপুর ও বিকেলের সময়েও করুণাময়ী এবং দুর্গাপুরের মতো ব্যস্ত রুটে একাধিক বাস পরিষেবা রয়েছে। দুপুর ১২টা, ১টা, ২টা ১৫ মিনিটে করুণাময়ীর উদ্দেশ্যে বাস ছাড়ে। আবার দুপুর ১টা ৩০ মিনিটে সিটি সেন্টার এবং বিকেল ৩টা ১৫ মিনিটে দুর্গাপুরগামী বাস রয়েছে। বিকেলে ৪টা, ৪টা ৩০ মিনিটে দুর্গাপুর এবং ৫টা নাগাদ শিলিগুড়িগামী বাস ছাড়ে বাঁকুড়া ডিপো থেকে।

6/6
এই নির্দিষ্ট সময়সূচির ফলে বাঁকুড়া থেকে প্রতিদিন বিভিন্ন জেলায় যাতায়াত করা যাত্রীদের জন্য পরিবহন অনেকটাই সহজ হয়েছে বলে মনে করছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংক্রান্ত তথ্যের জন্য ডিপোর তরফে একটি যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)