advertisement

Bankura News: ৫৫ পথকুকুরের আশ্রয়, সপ্তাহে স্টেরিলাইজেশন ও চিকিৎসা—নীরবে চলছে মানবিক উদ্যোগ 

Last Updated:

নিজের উপার্জনের প্রায় ৯০ শতাংশ খরচ করছেন কলকাতার বাসিন্দা ইয়াসমিন খান, পাশে কয়েকজন সহৃদয় মানুষের সহায়তা।

+
নীরবে

নীরবে সেবা

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার ডগ রেসকিউ সেন্টারের গল্প একজন বাঁকুড়াবাসী হিসেবে আপনাকে ভাবাতেই পারে। প্রতি মাসে এই রেসকিউ সেন্টারের খরচ লক্ষাধিক টাকা, অথচ তার প্রায় পুরোটাই কলকাতা থেকে বসে নিজের পকেটের টাকা খরচ করে বহন করছেন এক মানুষ—কলকাতার বাসিন্দা ইয়াসমিন খান। অবাক করার বিষয়, বাঁকুড়ার অনেক মানুষই হয়ত জানেন না যে তাঁদের জেলার পথকুকুরদের জন্য এমন একটি আশ্রয়কেন্দ্র নীরবে কাজ করে চলেছে।
আহত, অসুস্থ বা অত্যাচারিত পথকুকুরদের উদ্ধার করে এনে চিকিৎসা ও সেবা দিয়ে নতুন জীবন দেওয়ার চেষ্টা চলছে এখানে।
বাঁকুড়ার কানকাটা এলাকায় ‘পারপাসফুল প্ল্যানেট ফাউন্ডেশন’-এর উদ্যোগে গড়ে উঠেছে এই ডগ রেসকিউ সেন্টার। বর্তমানে এখানে প্রায় ৫০টি পথকুকুর আশ্রয় পেয়েছে, পাশাপাশি রয়েছে কিছু মিক্সড ব্রিড কুকুর এবং উদ্ধার করা কয়েকটি বিড়ালছানাও। এখানে আহত পশুদের চিকিৎসার জন্য রয়েছে অপারেশনের ব্যবস্থা এবং তাদের জন্য আলাদা রান্নাঘরও রয়েছে। মোট সাতজন কর্মী দিনরাত পরিশ্রম করে এই প্রাণীগুলোর দেখভাল করছেন। অত্যন্ত নিষ্ঠা ও যত্নের সঙ্গে কাজ করছেন যুবক জয়জিৎ মান, যিনি এই রেসকিউ সেন্টারের অন্যতম মুখ।
advertisement
advertisement
এই কেন্দ্রে শুধু উদ্ধার ও চিকিৎসাই নয়, প্রতি সপ্তাহে একদিন করে বিশেষজ্ঞ পশুচিকিৎসক এসে পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন।
পাশাপাশি খুব সুলভ মূল্যে পথকুকুর ও পথবিড়ালদের স্টেরিলাইজেশনও করা হয় প্রতি সপ্তাহে। তবে এই সমস্ত কাজ চালিয়ে যেতে খরচও কম নয়। প্রতিদিন প্রায় ১৫ কেজি চাল এবং ১০ কেজি মাংস লাগে কুকুরদের খাবারের জন্য। তার সঙ্গে রয়েছে মাসে প্রায় ২৫ হাজার টাকার ওষুধের খরচ। কর্মীদের মাসিক বেতন মিলিয়ে পুরো ব্যয় সহজেই লক্ষ টাকার সীমা ছাড়িয়ে যায়।
advertisement
এই বিপুল খরচের বড় অংশই বহন করছেন কলকাতার বাসিন্দা ইয়াসমিন খান, যিনি নিজের উপার্জনের প্রায় ৯০ শতাংশই এই রেসকিউ সেন্টারের জন্য ব্যয় করেন। তাঁর সঙ্গে রয়েছেন কিছু সহৃদয় মানুষ, যারা প্রতি মাসে সামান্য আর্থিক সাহায্য করেন।
এই মানবিক উদ্যোগকে টিকিয়ে রাখতে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। কারণ এখানে আশ্রয় নেওয়া প্রতিটি অসহায় সারমেয়ের চোখে লুকিয়ে রয়েছে নতুন করে বাঁচার আশা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: ৫৫ পথকুকুরের আশ্রয়, সপ্তাহে স্টেরিলাইজেশন ও চিকিৎসা—নীরবে চলছে মানবিক উদ্যোগ 
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement