TRENDING:

Bankura News: শুশুনিয়া পাহাড়ে দাউদাউ আগুন, প্রচুর খরগোশ, সাপের প্রাণহানির আশঙ্কা! পর্যটকদের চোখের সামনেই পুড়ল বনভূমি

Last Updated:

Bankura News: শুশুনিয়া পাহাড়ের একাংশে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাহাড়ের পিছন দিকের নিম্নাঞ্চল থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। বনাঞ্চলের গাছপালা ছাড়াও ছোটখাট বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতি হবে বলা আশঙ্কা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড়ের একাংশে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাহাড়ের পিছন দিকের নিম্নাঞ্চল থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
advertisement

ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং বন দফতরের কর্মীরা। আগুন যাতে আরও উপরের দিকে ছড়িয়ে না পড়ে, সেজন্য সঙ্গে সঙ্গেই শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা জল ছিটিয়ে এবং বনকর্মীরা ঝোপঝাড় কেটে আগুনের বিস্তার রুখতে চেষ্টা করেন।

advertisement

আরও পড়ুন: খাকি উর্দির আড়ালে মানবিকতার আসল রূপ দেখল পুরুলিয়া, দায়িত্ব নিয়ে ভবঘুরে মহিলার আশ্রয় খুঁজে দিল পুলিশ! দেখে ধন্য ধন্য করছে স্থানীয়রা

স্থানীয় বাসিন্দারাও এই কাজে সহযোগিতা করেন বলে জানা গিয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে টানা প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল ও বন দফতরের কর্মীরা। আগুনের তীব্রতা কমে আসার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আগুনের জেরে পাহাড়ের একটি অংশের শুকনো বনভূমি পুড়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

স্থানীয়দের আশঙ্কা, এই অগ্নিকাণ্ডে বনাঞ্চলের গাছপালা ছাড়াও ছোটখাট বন্যপ্রাণীর ক্ষতি হয়ে থাকতে পারে। যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট নয়। কী কারণে আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বন দফতর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য নজরদারি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: শুশুনিয়া পাহাড়ে দাউদাউ আগুন, প্রচুর খরগোশ, সাপের প্রাণহানির আশঙ্কা! পর্যটকদের চোখের সামনেই পুড়ল বনভূমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল