advertisement

West Bengal news: শুশুনিয়া পাহাড়ের অগ্নিকাণ্ডের ঘটনা! দমকল ও বন দফতরের তৎপরতায় আপাতত নিয়ন্ত্রণে আগুন

Last Updated:

West Bengal news: শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। কিন্তু দমকল এবং বন দফতরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়ন্ত্রণে
শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়ন্ত্রণে
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। কিন্তু দমকল এবং বন দফতরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের একাংশে আগুন লাগে। পাহাড়ের পিছন দিকের নিম্নাঞ্চলে আচমকাই আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং বন দফতরের কর্মীরা। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই অগ্নিকাণ্ডে পাহাড়ের বনাঞ্চলের পাশাপাশি বন্যপ্রাণীরও ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও অনুমান পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার রাস্তার যাতায়াত করা পথচারীদের ফেলে দেওয়ার সিগারেট বা বিড়ির কাউন্টার পার্ট থেকে লেগে থাকতে পারে আগুন। ঠিক কী কারণে আগুন লাগল, ঘটনার কারণ খতিয়ে দেখছে বন দফতর।
advertisement
advertisement
তবে শুশুনিয়া পাহাড় পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ হলেও এর আগেও সেই পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই বার চার দিন ধরে দাউ দাউ করে জ্বলেছিল আগুন, প্রায় দাবানলের চেহারা নেয়, এর জেরে মৃত্যু হয় বহু প্রাণী, পাখি এবং গাছের। আগুন নেভাতে হিমশিম খেতে হয় বন দফতরকে। এবার আবার বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে ২০২৫ সালের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়ে তৎপর বন দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
West Bengal news: শুশুনিয়া পাহাড়ের অগ্নিকাণ্ডের ঘটনা! দমকল ও বন দফতরের তৎপরতায় আপাতত নিয়ন্ত্রণে আগুন
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement