advertisement

Sikkim Train: এক ট্রেনেই সিকিম, সেবক-রংপো রেল রুটের কাজ অনেকটা এগোল, টানেল ৮-এর ব্রেকথ্রু সম্পন্ন

Last Updated:
আর ব্রেক জার্নি নয়, সিকিম যাত্রা এক ট্রেনেই! সেবক-রংপো রেল প্রকল্প নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেবক থেকে রংপো পর্যন্ত মোট ৪৫ কিলোমিটার রেলপথের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটারই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। এই প্রকল্পে মোট ১৪টি টানেল, ১৩টি রেল সেতু এবং পাঁচটি স্টেশন নির্মাণ করা হচ্ছে
1/5
সিকিমের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে সেবক–রংপো রেল প্রকল্পে আরও এক ধাপ অগ্রগতি হল। এই প্রকল্পের গুরুত্বপূর্ণ টানেল নম্বর ৮-এর ব্রেকথ্রু আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরকন-এর উপদেষ্টা মহেন্দর সিং, প্রাক্তন জেনারেল ম্যানেজার টি টি ভুটিয়া-সহ বহু আধিকারিক।

2/5
প্রতিবছর বর্ষাকালে পাহাড়ে ধসের কারণে উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সিকিম রাজ্যের সঙ্গে যাতায়াত এবং পণ্য পরিবহণেও বড় সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতির সমাধান করতে এবং কৌশলগত দিক থেকেও সীমান্ত এলাকায় যোগাযোগ মজবুত করতে এই রেল প্রকল্পের উদ্যোগ নেয় রেল মন্ত্রক।

3/5
জানা গিয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত মোট ৪৫ কিলোমিটার রেলপথের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটারই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। এই প্রকল্পে মোট ১৪টি টানেল, ১৩টি রেল সেতু এবং পাঁচটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে রেলপথ সেবক থেকে রংপো পর্যন্ত তৈরি হবে এবং ভবিষ্যতে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেল যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

4/5
এদিন আইআরকন-এর উপদেষ্টা মহেন্দর সিং জানান, প্রকল্পের বেশিরভাগ টানেলের ব্রেকথ্রু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কয়েকটি টানেলে রেললাইন বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। আইআরকনের উপদেষ্টা মহেন্দর সিং বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে এবং এটি সম্পন্ন হলে উত্তরবঙ্গ ও সিকিমের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

5/5
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই পাহাড়ি দুর্গম এলাকায় দিনরাত পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা। প্রকল্পটি সম্পন্ন হলে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পর্যটন শিল্পেও নতুন গতি আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই পাহাড়ি দুর্গম এলাকায় দিনরাত পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা।প্রকল্পটি সম্পন্ন হলে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পর্যটন শিল্পেও নতুন গতি আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
advertisement
advertisement
advertisement