advertisement

Job Vacancy: বিষ্ণুপুরের কো-অপরেটিভ ব্যাঙ্কে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? ১০ এপ্রিল শেষ দিন

Last Updated:
Job Vacancy: বিষ্ণুপুরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে সুযোগ মিলতে পারে এই দায়িত্বপূর্ণ পদে।
1/6
*বিষ্ণুপুর টাউন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইও (Chief Executive Officer) পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। বিষ্ণুপুরে অবস্থিত এই নন-স্কেডিউলড আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এই পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

2/6
*ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত ১২ মার্চ ২০২৬ তারিখে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট একটি শূন্যপদের জন্য আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উদ্যমী, দক্ষ ও কাজের ক্ষেত্রে ফলপ্রসূ প্রার্থীদেরই এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। ব্যাঙ্কের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

3/6
*আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট https://tbtcbt.in অথবা ব্যাঙ্কের নোটিস বোর্ডে নজর রাখতে বলা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দিতে হবে এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অভিজ্ঞতার শংসাপত্র জমা দিতে হবে।

4/6
*ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের আগামী ১০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইমেলের মাধ্যমে ব্যাঙ্কের সেক্রেটারির কাছে পাঠাতে হবে। নির্দিষ্ট ইমেল ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে lbtcbt1930@gmail.com। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা পড়লে তবেই তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

5/6
*ব্যাঙ্ক কর্তৃপক্ষের মতে, সিইও পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীকেই অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাঙ্কের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং গ্রাহক পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এই পদে নিযুক্ত ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানান হয়েছে। তাই যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

6/6
*স্থানীয় মহলে এই নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে ব্যাঙ্কের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গ্রাহক পরিষেবার মানও উন্নত হবে। পাশাপাশি এলাকার যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।