Rose For Love: এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
- Reported by:SAYANI SARKAR
- Published by:Debalina Datta
Last Updated:
Rose For Love: পকেটসই প্রেম! বিশেষ দিন নয়, এখন রোজই বর্ধমানের গোলাপবাগে গোলাপের বাম্পার সেল
পূর্ব বর্ধমান: প্রকৃতিতে এখন বসন্তের রাজত্ব আর বসন্ত মানেই তো প্রেম! কোকিলের ডাক,মৃদু বাতাস আর প্রিয়জনেকে উপহার দেওয়ার জন্য যদি হাতে থাকে একগুচ্ছ গোলাপ! চৈত্র সেল শুরু হওয়ার আগেই সেখানে শুরু হয়ে গেছে গোলাপের ‘মহা সেল’। সাধারণত বিশেষ দিনগুলিতে একটি গোলাপ কিনতেই যেখানে পকেট থেকে খসে যায় ২০-৩০ টাকা, সেখানে গোলাপবাগের চিত্রটা একেবারেই উল্টো।
advertisement
মাত্র ৫০ টাকায় মিলছে ৫০টি গোলাপ! যা কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।ফুল ভালোবাসে না এমন মানুষ মেলা ভার। আর সেই ফুল যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকে উপহার, তবে তো সোনায় সোহাগা! তাই হাতে কাটা ফুটলেও নিজের পছন্দের মানুষের জন্য গোলাপ খুঁজে নিতে ব্যস্ত সকলে,কেউ কিনছেন প্রিয়জনের জন্য কেউ কিনছেন বন্ধু-বান্ধবীদের জন্য আবার কেউ কিনছেন নিজের জন্য।
advertisement
advertisement
advertisement
কাঁটার আঘাত সয়েও একরাশ লাল গোলাপ যখন প্রিয়জনের হাতে তুলে দেওয়ার হয়,তখন সেই মুহূর্তের আনন্দ যেন অমূল্য হয়ে দাঁড়ায়। বসন্তের এই পড়ন্ত বিকেলে বর্ধমানের গোলাপবাগ হয়ে উঠেছে এক চিলতে ভালোবাসার আঙিনা। ৫০ টাকায় একগুচ্ছ গোলাপ নিয়ে কেউ ফিরছেন স্মৃতির টানে, কেউ বা নতুন সম্পর্কের স্বপ্ন নিয়ে। Input- Sayani Sarkar







