TRENDING:

Alipurduar News: স্কুলে যাওয়ার জন্য বাস চেয়ে বিডিও অফিসে বিক্ষোভ চা বাগানের পড়ুয়াদের

Last Updated:

আজ‌ও আলিপুরদুয়ারের মুজনাই চা-বাগানে পৌঁছয়নি বাস পরিষেবা। ফলে পিঠে বইয়ের বোঝা নিয়েই ৬ কিলোমিটার পায়ে হেঁটে তাদের যেতে হয় মাদারিহাটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রত‍্যন্ত গ্রাম মুজনাই। পড়াশুনোর জন্য এখানকার পড়ুয়াদের মাদারিহাটে যেতে হয়। কিন্তু তার জন্য প্রতিদিন অস্বাভাবিক কষ্ট করতে হয় খুদেদের। কারণ পায়ে হেঁটেই তাদের এই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।
advertisement

আরও পড়ুন: শাড়ির ব্যবসার আড়ালে অস্ত্র কারখানা! ক্রেতা সেজে হানা পুলিশের

আজ‌ও আলিপুরদুয়ারের মুজনাই চা-বাগানে পৌঁছয়নি বাস পরিষেবা। ফলে পিঠে বইয়ের বোঝা নিয়েই ৬ কিলোমিটার পায়ে হেঁটে তাদের যেতে হয় মাদারিহাটে। তারপর সেখান থেকে বাস নিয়ে যেতে হয় স্কুলে। ফলে হামেশাই স্কুলে পৌঁছতে দেরি হয়ে যায়।

advertisement

View More

এই অবস্থার বদল চেয়ে গত এক বছর ধরে এখানকার পড়ুয়ারা বাসের দাবি জানিয়ে আসছে। এই বিষয়ে মুজনাই চা বাগানের বাসিন্দারা জেলাশাসককে চিঠিও লেখেন। কিন্তু তারপরেও কোনও লাভ হয়নি। এবার বাসের দাবি জোরদার করতে পায়ে হেঁটে প্রায় দেড়শ পড়ুয়া হাজির হল মাদারিহাটের বিডিও অফিসে। এই নিয়ে তারা সেখানে বিক্ষোভ‌ও দেখায়। চা বাগানের পড়ুয়া ও তাদের অভিভাবকরা জানিয়েছেন, এরপরও যদি বাস পরিষেবা চালু না হয় তবে আগামী দিনে তাঁরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্কুলে যাওয়ার জন্য বাস চেয়ে বিডিও অফিসে বিক্ষোভ চা বাগানের পড়ুয়াদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল