advertisement

Alipurduar News: আলিপুরদুয়ারবাসীর স্বপ্নের প্রকল্পের কাজ শুরু! কয়েক কোটি খরচে তৈরি হচ্ছে অত্যাধুনিক সুইমিং পুল, শহর জুড়ে খুশির হাওয়া

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ারবাসীর জন্য খুশির খবর! অবশেষে শুরু হল তাঁদের স্বপ্নের প্রকল্পের কাজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় জেলায় অত্যাধুনিক সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হয়েছে।

সুইমিং পুল তৈরির কাজ শুরু
সুইমিং পুল তৈরির কাজ শুরু
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ অত্যাধুনিক মানের সুইমিং পুল পাচ্ছে আলিপুরদুয়ার। স্বপ্নের সুইমিং পুল প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ পরিদর্শনে এলেন প্রশাসনিক কর্তা ও বিধায়ক।
জানা গিয়েছে, আগামী এক বছরের মধ্যে এই সুইমিং পুলের কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এদিন শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মায়া টকিজ এলাকায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, “এটি আলিপুরদুয়ারের একটি স্বপ্নের প্রকল্প। বর্ষা শুরুর আগেই আমরা সুইমিং পুলের খনন কাজ শেষ করতে চাইছি। সেই কারণে তড়িঘড়ি সুইমিং পুলের খনন কাজ শুরু করা হল। আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে।“
advertisement
আরও পড়ুনঃ জ্বালানি-সমস্যায় ব্যাহত অটো পরিষেবা! মতিগঞ্জ অটো স্ট্যান্ডে গাড়ি কমে অর্ধেক, চরম ভোগান্তির মুখে যাত্রীরা
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বাবুপাড়ায় ম্যাকউইলিয়াম ইনস্টিটিউট এলাকায় ভগ্ন প্রায় মায়া টকিজ ভেঙে ফেলা হয়েছে। ওই স্থানে গত বছর ২৬ জুন সুইমিং পুলের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপর ১৭ অক্টোবর এই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। লম্বা চওড়ায় ২৫ বাই ১৩ মিটার চওড়া অত্যাধুনিক সুইমিং পুল নির্মাণ করা হবে।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, যে কোনও আধুনিক শহরে এখন সুইমিং পুল খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। নদী-নালা শুকিয়ে যাওয়ায় সাঁতার কাটার কোনও জায়গা থাকছে না। এদিকে বর্তমান সময়ের ছেলেমেয়েরা নদীতে নেমে সাঁতার কাটতে চায় না। অভিভাবকরাও ছেলেমেয়েদের নদীতে নামতে দিতে চান না। এই অবস্থায় আধুনিক সুইমিং পুলই ছেলেমেয়েদের সাঁতার কাটার ইচ্ছে পূরণ করতে পারে।
advertisement
২০১৪ সালের ২৫ জুন নতুন জেলা হিসেবে আলিপুরদুয়ার আত্মপ্রকাশ করলেও এতদিন জেলায় কোনও সরকারি সুইমিং পুল ছিল না। অবশেষে আলিপুরদুয়ার শহরে সেই সুইমিং পুল হচ্ছে। ফলে স্বপ্ন পূরণ হচ্ছে জেলাবাসীর। মহকুমা শাসক রিচার্ড লেপচা জানান, একটি শহরের জন্য সুইমিং পুল অত্যন্ত প্রয়োজনীয়।
এই বিষয়ে শহরের এক বাসিন্দা বলেন, “খুবই ভাল উদ্যোগ। একটি সুইমিং পুল খুব প্রয়োজন ছিল। অনেক দিন ধরে হবে-হবে শুনছিলাম। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা খুশি।“
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারবাসীর স্বপ্নের প্রকল্পের কাজ শুরু! কয়েক কোটি খরচে তৈরি হচ্ছে অত্যাধুনিক সুইমিং পুল, শহর জুড়ে খুশির হাওয়া
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement