advertisement

Jaigaon Hospital: ভোটের মুখে উন্নয়নের হাওয়া! সীমান্ত শহর জয়গাঁতে প্রথম হাসপাতাল নির্মাণ, দীর্ঘদিনের দাবি পূরণ, মিলবে একগুচ্ছ পরিষেবা

Last Updated:

Jaigaon Hospital ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁর বুকে তৈরি হচ্ছে প্রথম হাসপাতাল। ১০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালে স্থায়ী চিকিৎসক, নার্স থাকবেন। মিলবে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। ১ কোটি ২৬ লক্ষ বরাদ্দে হাসপাতাল তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

+
জয়গাঁতে

জয়গাঁতে তৈরি হচ্ছে প্রথম হাসপাতাল

কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: এই প্রথম হাসপাতাল পাচ্ছে ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁতে। যদিও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগে থেকেই ছিল জয়গাঁ এলাকায়। তবুও হাসপাতালের অভাব বোধ ছিল এলাকায়।
হাসপাতালের সুবিধা নিতে কালচিনি লতাবাড়ি হাসপাতালে যেতে হত এখানকার বাসিন্দাদের। সীমান্ত শহর জয়গাঁ সংলগ্ন তোর্ষা চা বাগানে একটি ১০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে। দেখভালের দায়িত্ব রয়েছে জয়গাঁ উন্নয়ন পর্ষদ।
advertisement
আরও পড়ুনঃ নামখানায় শুরু হল জাগ্রত কাঁকড়াবুড়ির পুজো, ভক্তদের কাঁকড়াভোগ বিতরণ, ১০ দিনের মেলায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকায় একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিষেবা চালু হোক। বর্তমানে জয়গাঁ ও আশপাশের এলাকায় মাত্র একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। যা দুপুরের পরই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। ফলে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে রোগীদের প্রায় ৩০ কিলোমিটার দূরে আলিপুরদুয়ারের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে হতো। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি রোগীদের প্রাণহানির সম্ভাবনা বাড়ত বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সঙ্কটের মুখে ম্যানগ্রোভের অস্তিত্ব! রাতের অন্ধকারে গাছ কেটে সাফ পাথরপ্রতিমায়, জেসিবি নামিয়ে মাটি খোদাই
এই পরিস্থিতির কথা মাথায় রেখে তোর্ষা চা বাগান এলাকায় ১০ শয্যার হাসপাতাল তৈরির করা হচ্ছে। নতুন এই হাসপাতাল তৈরি হলে চা বাগান এলাকার শ্রমিকদের পাশাপাশি জয়গাঁ সীমান্ত শহর ও আশপাশের বহু মানুষের চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, “জয়গাঁ এলাকার জন্য এটি খুশির খবর। হাসপাতাল হচ্ছে, স্থায়ী চিকিৎসক থাকবেন। নার্স রাখা হবে। এমনকি সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jaigaon Hospital: ভোটের মুখে উন্নয়নের হাওয়া! সীমান্ত শহর জয়গাঁতে প্রথম হাসপাতাল নির্মাণ, দীর্ঘদিনের দাবি পূরণ, মিলবে একগুচ্ছ পরিষেবা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement