South 24 Parganas: সঙ্কটের মুখে ম্যানগ্রোভের অস্তিত্ব! রাতের অন্ধকারে গাছ কেটে সাফ পাথরপ্রতিমায়, জেসিবি নামিয়ে মাটি খোদাই

Last Updated:

South 24 Parganas News: সঙ্কটের মুখে ম্যানগ্রোভের অস্তিত্ব। রাতের অন্ধকারে গাছ কেটে সাফ পাথরপ্রতিমায়। স্থানীয়দের অভিযোগ, এইভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হলে আগামী দিনে এই এলাকা বাঁচানো সম্ভব নয়। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার।

ম্যানগ্রোভ জঙ্গল
ম্যানগ্রোভ জঙ্গল
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: রাতের অন্ধকারে নদীর চরে জেসিবি নামিয়ে কাটা হচ্ছে মাটি। এমনকি চরের জঙ্গলের ম্যানগ্রোভ পর্যন্ত কেটে ফেলা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় ফরেস্ট অফিসের ফেরিঘাটের কাছে কার্জন ক্রিক নদীর তীরে বড় জঙ্গল রয়েছে। রাতের অন্ধকারে ওই জঙ্গলে জেসিবি নামিয়ে চলছে অবৈধভাবে গাছ ও মাটি কাটা।
গ্রামবাসীরা জানাচ্ছেন, জেসিবির মাধ্যমে প্রথমে ওই জঙ্গলের বেশ কিছু ম্যানগ্রোভ কেটে ফেলা হয়। এরপরই নদীর চরের মাটি কেটে রাস্তার পাশে উঁচু করে রাখা হচ্ছিল। কিন্তু কেন হঠাৎ করে ম্যানগ্রোভ কেটে নদীর চরের মাটি কাটা হচ্ছিল গ্রামবাসীরা কেউ কিছুই জানেন না। ধোঁয়াশায় রয়েছেন তাঁরা। গ্রামবাসীর অভিযোগ, এই ফেরিঘাট থেকে ঢিল ছোড়া দূরত্বে বন দফতরের অফিস রয়েছে। তা সত্ত্বেও এরূপ অবৈধ কাজ হচ্ছে। সবার অজান্তে রাতের অন্ধকারে এই কাজ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ নামখানায় শুরু হল জাগ্রত কাঁকড়াবুড়ির পুজো, ভক্তদের কাঁকড়াভোগ বিতরণ, ১০ দিনের মেলায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীপক কুমার দাস বলেন, “রাতে কখন এরূপ কাজ করা হয়েছে কেউ জানি না। সকালবেলা ফেরি ঘাটের কাছে এসে দেখছি অনেকগুলি ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। এমনকি নদীর চরের মাটি কাটা হয়েছে। সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। অথচ এই নদীর চরে জোয়ার ভাটা খেলে। এইভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হলে আগামী দিনে এই এলাকা বাঁচানো সম্ভব নয়। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাঁচ মাস ধরে প্রাণের ঝুঁকি! ৩০ ফুট বাঁশের মই বেয়ে ভাগীরথীতে নামছেন গ্রামবাসী, কেতুগ্রামের ভয়াবহ চিত্র
পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, “ম্যানগ্রোভ আছে বলে সুন্দরবনের অস্তিত্ব রয়েছে। এগুলি কেটে ফেলার বিষয়টি আমরা কেউ সমর্থন করি না। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়াও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas: সঙ্কটের মুখে ম্যানগ্রোভের অস্তিত্ব! রাতের অন্ধকারে গাছ কেটে সাফ পাথরপ্রতিমায়, জেসিবি নামিয়ে মাটি খোদাই