Alipurduar News: টোটো চালককে বাঁচাতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক পণ্যবাহী গাড়ির চালক, জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা
- Reported by:Annanya Dey
- Published by:Sneha Paul
Last Updated:
Alipurduar News: আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনা। টোটো চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক পণ্যবাহী গাড়ির চালকের মৃত্যু। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ টোটো চালককে বাঁচাতে গিয়ে দূরপাল্লার এক গাড়ি চালকের মৃত্যু। আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পারোকাটা এলাকায়। এর জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
রবিবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে দু’টি পণ্যবোঝাই গাড়ি অসমের দিকে যাচ্ছিল। পণ্যবোঝাই গাড়িগুলি দ্রুতগতিতে ছিল। ঠিক সেই সময় একটি গাড়ির সামনে চলে আসে একটি টোটো রিকশা। টোটো চালককে বাঁচাতে গিয়ে পণ্যবাহী গাড়ির চালক ব্রেক কষতেই পিছনে থাকা আরও একটি বড় গাড়ি সামনের পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ইদের মুখে সামশেরগঞ্জে ভয়ঙ্কর দুর্ঘটনা! বাইকে হেলমেটের বালাই নেই, লরির চাকায় পিষল ২ যুবক, আহত আরও ২
এই ঘটনায় পিছনে থাকা পণ্যবাহী গাড়ির কেবিন ভেঙে চুরমার হয়ে যায়। সেই গাড়ির চালক গাড়ির ভিতরেই আটকে পড়েন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পিছনের গাড়িটি থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ দু’টি গাড়িকেই আটক করেছে।
advertisement
advertisement
এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের অসম যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। রাতের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় পুলিশের চেকিং আরও জোরদার হওয়া প্রয়োজন। রাস্তায় অস্বাভাবিক গতিতে যানবাহন ছুটে চলে। প্রায়শয়ই দু’টি গাড়ির মধ্যে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা দেখা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকাশ দেবনাথ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের চোখের সামনে দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। আমাদের রোজ দুর্ঘটনার ভয় লেগেই থাকে। প্রশাসনকে বিষয়টি দেখতে বলছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 16, 2026 6:26 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: টোটো চালককে বাঁচাতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক পণ্যবাহী গাড়ির চালক, জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা







