Alipurduar News: শুরু হয়ে গেল আলিপুরদুয়ারের স্বপ্নের সুইমিং পুল প্রকল্পের কাজ, এক বছরেই শেষ করার 'টার্গেট'
- Published by:Rachana Majumder
Last Updated:
Alipurduar News: এদিন কাজ শুরুর দিনে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মায়া টকিজ এলাকায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
আলিপুরদুয়ার: অত্যাধুনিক মানের সুইমিং পুল পাচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের স্বপ্নের সুইমিং পুল প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হয়ে গেল। কাজ পরিদর্শনে এলেনে প্রশাসনিক কর্তা ও বিধায়ক।
আগামী এক বছরের মধ্যে এই সুইমিংপুলের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই কাজের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। তিনি বলেন, “সুইমিং পুল আলিপুরদুয়ারের একটি স্বপ্নের প্রকল্প। বর্ষা শুরুর আগেই আমরা সুইমিং পুলের খনন কাজ শেষ করতে চাইছি। সেই কারণে তড়িঘড়ি সুইমিং পুলের খনন কাজ শুরু করা হল। আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে।“
advertisement
advertisement
উল্লেখ্য আলিপুরদুয়ারের বাবুপাড়াতে ম্যাকউইলিয়াম ইনস্টিটিউট এলাকায় ভগ্ন প্রায় মায়াটকিজ ভেঙে ফেলা হয়েছে। ওই স্থানে গত বছর ২৬ জুন সুইমিং পুলের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তারপরে ১৭ অক্টোবর এই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। লম্বা চওড়ায় ২৫ বাই ১৩ মিটার চওড়া অত্যাধুনিক সুইমিং পুল নির্মাণ করা হবে। স্থানীয়দের দাবি, যে কোনA আধুনিক শহরে এখন সুইমিং পুল খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। নদী নালা শুকিয়ে যাওয়ায় সাঁতার কাটার কোন জায়গা থাকছে না। এছাড়া বর্তমান সময়ের ছেলে মেয়েরা নদীতে নেমে সাঁতার কাটতেও চান না। অভিভাবকরাও ছেলে মেয়েদের নদীতে নামতে দিতে চান না। এই অবস্থায় আধুনিক সুইমিং পুলই ছেলে মেয়েদের সাঁতার কাটার ইচ্ছে পূরণ করতে পারে। ২০১৪ সালের ২৫ জুন নতুন জেলা হিসাবে আলিপুরদুয়ার আত্মপ্রকাশ করলেও এতদিন জেলায় কোন সরকারি সুইমিং পুল ছিল না। অবশেষে আলিপুরদুয়ার শহরে সেই সুইমিং পুল হচ্ছে। ফলে স্বপ্ন পূরণ হচ্ছে আলিপুরদুয়ারের। একটি শহরের জন্য সুইমিং পুল অত্যন্ত প্রয়োজনীয় বলে জানালেন মহকুমা শাসক রিচার্ড লেপচা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 12:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Alipurduar News: শুরু হয়ে গেল আলিপুরদুয়ারের স্বপ্নের সুইমিং পুল প্রকল্পের কাজ, এক বছরেই শেষ করার 'টার্গেট'









