KKR New Captain: প্রতীক্ষার অবসান! ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক! সামনে এল বড় নাম
- Published by:Sudip Paul
Last Updated:
KKR New Captain: ৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। ২৯ তারিখ কেকেআরের প্রথম ম্যাচ। কিন্তু কেকোরের নতুন অধিনায়ক কে? সেই জল্পনায় পড়ল ফুল স্টপ।
advertisement
আইপিএল ২০২৬-এ কেকেআরের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পালন করতে যাচ্ছেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কে রাহানে। মুম্বাইয়ের ৩৭ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার গত মরশুমে শ্রেয়স আইয়ারের স্থলাভিষিক্ত হয়ে দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। নতুন মরশুমে তার ওপরই আস্থা রাখছে কেকেআর ম্যানেজমেন্ট। রবিবার (১৫ মার্চ) মুম্বই মিরর-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিজ্ঞতার কারণেই তাকে আবার অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
দলীয় সূত্রে খবর, কেকেআরের বর্তমান স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণ রয়েছে। এই পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার জন্য রাহানের অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি। তাই আসন্ন মরশুমেও তাকেই অধিনায়ক হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছে। দলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
গত আইপিএলে রাহানের নেতৃত্বে কেকেআর মোট ১৩টি ম্যাচ খেলেছিল। এর মধ্যে তারা মাত্র পাঁচটি ম্যাচে জয় পায়। যদিও দল হিসেবে ফলাফল খুব ভালো ছিল না, তবুও ব্যাট হাতে রাহানে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন। পুরো মরশুমে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, যা তাকে অধিনায়ক হওয়ার দৌড়ে আরও শক্ত অবস্থানে নিয়ে আসে।
advertisement
২০২৫ মরশুমে কেকেআরের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাট করেছিলেন রাহানে এবং এবারও তাকে একই জায়গায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা দলের ব্যাটিং লাইনআপকে স্থিতিশীল করতে সাহায্য করবে বলে আশা করছেন সমর্থকরা। তাই আইপিএল ২০২৬-এ রাহানের নেতৃত্বে কেকেআর নতুন করে সাফল্যের পথে ফিরতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।








