
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!
ব্রিগেডে মোদির সমাবেশ, সভায় ১ লক্ষ লোকের জন্য রান্না ! কী থাকছে আজকের মেনুতে? জেনে নিন
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভাকে ঘিরে শিয়ালদহ স্টেশন চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই ভিন্ন মেজাজে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। স্টেশনের বাইরে কর্মী-সমর্থকদের জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্পে দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই হাতায় করে কর্মীদের পাতে ভাত তুলে দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে। তাঁর এই উদ্যোগ ঘিরে শিয়ালদহ চত্বরে কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উত্সাহের পরিবেশ তৈরি হয়েছে।





