advertisement

West Medinipur News: জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক হাতির মৃত্যু! এবার ধানের জমিতে মিলল পূর্ণবয়স্ক দাঁতালের দেহ, তদন্তে বন দফতর

Last Updated:

West Medinipur News: জঙ্গলমহলের প্রধান পশু হাতির একের পর এক মৃত্যু। এভাবে একাধিক হাতি-মৃত্যুর ঘটনায় বহু প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

হাতিটিকে ধানের ক্ষেতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়
হাতিটিকে ধানের ক্ষেতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়
মেদিনীপুর, রঞ্জন চন্দঃ জঙ্গলমহলে ফের হাতি-মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার সকালে মেদিনীপুর সদর ব্লকের শিরষি এলাকায় একটি বোরো ধানের জমিতে বিশালদেহী এক দাঁতাল হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মেদিনীপুর ডিভিশনের চাঁদড়া রেঞ্জের অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। সাতসকালে এই দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চাঁদড়া রেঞ্জ এলাকায় ২০-২২টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। সন্ধ্যার পর থেকেই লোকালয় সংলগ্ন বোরো ধানের মাঠে নেমে আসছিল তাঁরা। বৃহস্পতিবার রাতেও হাতিগুলি ওই এলাকায় তাণ্ডব চালিয়েছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখেন, ধান জমিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির দেহ পড়ে আছে।
আরও পড়ুনঃ নদিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিঘাট বন্ধ! আজও চলছে না কোনও ফেরি, নিত্যযাত্রীদের যাতায়াতে মহা সমস্যা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চাঁদড়া রেঞ্জের আধিকারিক সহ বনকর্মীরা। উপস্থিত হয় গুড়গুড়িপাল থানার পুলিশও। মৃত হাতিটিকে দেখতে ভিড় জমান স্থানীয় প্রচুর মানুষ। বন দফতরের প্রাথমিক অনুমান, প্রচুর পরিমাণে কচি বোরো ধান খাওয়ার ফলে পেটের সমস্যা অথবা ধানে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করেছে বন দফতর। রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাত জানিয়েছেন, নিয়ম মেনে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঝাড়গ্রামেও একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছে। জঙ্গলমহলের প্রধান পশু হাতি। সেই হাতির মৃত্যুতে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জঙ্গলমহলে পরপর হাতি-মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক হাতির মৃত্যু! এবার ধানের জমিতে মিলল পূর্ণবয়স্ক দাঁতালের দেহ, তদন্তে বন দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি !
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি !
  • রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে

  • শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

  • জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement